এক্সপ্লোর

Keshari Nath Tripathi: প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

Keshari Nath Tripathi Dies: ২০১৪-র জুলাই থেকে ২০১৯ সালের জুলাই মাস পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন। এছাড়া, দীর্ঘ সময় উত্তরপ্রদেশের মন্ত্রিসভার সদস্যও ছিলেন কেশরীনাথ।

কলকাতা: প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী (Keshari Nath Tripathi )। বয়স হয়েছিল ৮৮ বছর। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাড়িতে আজ ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৩৪ সালের ১০ নভেম্বর এলাহাবাদে জন্ম কেশরীনাথের। ২০১৪-র জুলাই থেকে ২০১৯ সালের জুলাই মাস পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন। এছাড়া, দীর্ঘ সময় উত্তরপ্রদেশের মন্ত্রিসভার সদস্যও ছিলেন কেশরীনাথ। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী।                                                                                     

জগদীপ ধনখরের আগে পাঁচ বছর এই রাজ্যের রাজ্যপাল ছিলেন তিনি। কেশরীনাথ ত্রিপাঠীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেদশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।                                                         

 

আরও পড়ুন, দিল্লি দুর্ঘটনায় মৃত অঞ্জলির পরিবারের পাশে শাহরুখ খানের 'মীর ফাউন্ডেশন'

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর, ২০২২ সালে ত্রিপাঠীকে স্বাস্থ্যের অবনতির কারণে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এরপর গত ৪ জানুয়ারি শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কেশরীনাথ ত্রিপাঠীর পরিবারে রয়েছেন তাঁর ছেলে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল নীরজ ত্রিপাঠি এবং দুই মেয়ে।                                                                 

বাংলার পাশাপাশি তাঁকে সামান্য কিছু সময়ের জন্য বিহার, মেঘালয় এবং মিজোরামের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছিল। পেশায় আইনজীবী ত্রিপাঠী রাজনৈতিকভাবেও চূড়ান্ত সফল। একাধিকবার উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার নির্বাচিত হন তিনি। বিজেপির টিকিটে ছ’বার বিধায়ক নির্বাচিত হন তিনি। উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতিও নির্বাচিত হন। ১৯৪৬ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদস্য হয়ে এবং ১৯৫২ সালে ডানপন্থী রাজনৈতিক দল জনসঙ্ঘে যোগদানের মাধ্যমে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ১৯৫৩ সালে জনসংঘের শুরু করা কাশ্মীর আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Baranagar Incident: 'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
BMS Bijoya Sammilani: বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
Weather Update: ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget