এক্সপ্লোর

Panihati News: গাড়ি চালকের কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাতের অভিযোগ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে

Nirmal Ghosh, Panihati: পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্মল ঘোষের বাড়িতে ওই গাড়ির চালককে মারধর করা হয় ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। তারপর তাঁর থেকে ১ কোটি টাকার টিকিটটি কেড়ে নেওয়া হয় বলেই অভিযোগ।

পানিহাটি: দুর্নীতির কত যে পন্থা নিয়েছিলেন তৃণমূলের নেতা ও কর্মীরা, তা সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ সামনে আসছে। এবার পানিহাটিতে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে উঠল কোটি টাকার লটারির টিকিট আত্মসাতের অভিযোগ।

আরও পড়ুন: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে

জানা গিয়েছে, ২০২৪ সালের নভেম্বর মানে ১ কোটি টাকার লটারি যেতেন এক ব্যক্তি। পেশায় তিনি ছিলেন গাড়ির চালক। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি হোটেলে গাড়ি চলতেন তিনি। সেই হোটেলের মালিকের দাম সুশান্ত সরকার। পেশায় গাড়ি চালক ওই ব্যক্তি ১ কোটি টাকা জেতার পর সেই টিকিট নিয়ে আসেন মালিকের কাছে। তখন তাঁকে নিয়ে স্থানীয় বিধায়ক নির্মল ঘোষের বাড়িতে যান সুশান্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্মল ঘোষের বাড়িতে ওই গাড়ির চালককে মারধর করা হয় ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। তারপর তাঁর থেকে ১ কোটি টাকার টিকিটটি কেড়ে নেওয়া হয় বলেই অভিযোগ। সেই সময় প্রাণের ভয়ে কিছু করতে পারেননি ওই গাড়ির চালক। কিন্তু পালা বদলের পর এবার পুলিশের অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: তৃণমূল শ্রমিক নেতার কথায় চাকরি দেওয়ার নামে টাকা তুলেছিলেন, চাকরি না হওয়ায় আত্মঘাতী হলদিয়ার যুবক

ঘটনায় অভিযোগের তীর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষ, ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস। আর এই লটারির টিকিট আত্মসাতের অভিযোগে ইতিমধ্যেই সুশান্ত সরকার নামের ওই হোটেল মালিককে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ।

ওই গাড়ি চালক বলছেন, "আমি ৯/১১/২০২৪ তারিখে একটা ডিয়ার লটারি ফার্স্ট প্রাইজ পাই। আমার মালিক সুশান্ত সরকার তা জানতে পারে। ওয়েসিস ৬৯ -এর মালিক সুশান্ত সরকার। তখন আমি ওঁর কাছে কাজ করতাম। উনি যখন জানতে পারেন, আমাকে নিয়ে নির্মল ঘোষের কাছে যায়। আমাকে বলে, তুই এত টাকা নিয়ে কী করবি? চল দাদার কাছে বল। তারপর আমরা নির্মল ঘোষের কাছে যাই। নির্মল ঘোষ আমাকে মারধর করে, বন্দুক ঠেকিয়ে পকেট থেকে টিকিট বের করে নেয়। ওঁর ছেলে তীর্থঙ্কর ঘোষ আমার গলা টিপে ধরে। নির্মল ঘোষ বন্দুক ঠেকিয়ে বলে, তোকে জানে মেরে দেব, তোর লাশ গায়েব করে দেব, লাশ রেল লাইনে ফেলে দেব। ওই লটারির টিকিটটার জন্য।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget