এক্সপ্লোর

Ritabrata TMC:'কালীঘাট-তৃণমূল'-এ ফের ভাঙন, এবার ঋতব্রত শিবিরে যোগ বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের

Biswajit Das joined Ritabrata TMC: এবার ঋতব্রত শিবিরে যোগ বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের।

কলকাতা: 'কালীঘাট-তৃণমূল'-এ ভাঙন অব্যাহত। এবার ঋতব্রত শিবিরে যোগ বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের। বিরোধী দলনেতার ঘরে আজ দেখা গেল বিশ্বজিৎ দাসকে। বিরোধী দলনেতার ঘরে গিয়ে তাঁকে আমার নেতা বলে সম্বোধন বিশ্বজিৎ দাসের। কিছুক্ষণ পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে আসতে পারেন তাপস চট্টোপাধ্যায়। কিছুক্ষণ পরেই বিরোধী দলনেতার ঘরে আসতে পারেন রাজারহাটের প্রাক্তন বিধায়ক।

আরও পড়ুন, বড় সতর্কতা, একটু পরেই শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণ ? কী বলছে IMD

একে একে সবাই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ছায়া থেকে বেরিয়ে যাচ্ছেন। ২০২৪ সালের ২৩ জানুয়ারি, জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে দলের সাংগঠনিক পদে থাকা নেতাদের নাম জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই তালিকার অধিকাংশ নামই এখন 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত-তৃণমূল'-এ। এই হল সেই তালিকা। তৃণমূলের দেওয়া তালিকা অনুযায়ী, ২০২৪ সালের ২২ জানুয়ারি যে ৬ জন অফিস বেয়ারার পদে ছিলেন, তার মধ্য়ে চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম। এই ৩ জনই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ছায়া ত্য়াগ করেছেন। সেই সঙ্গে তৃণমূলের জাতীয় কর্মসমিতির যে ২৭ জনের তালিকা দেওয়া হয়েছিল, তার মধ্য়ে থেকেও বড় অংশই কালীঘাটের সঙ্গ ছেড়েছেন।

চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, জ্য়োতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল এখন 'ঋতব্রত-তৃণমূল'-এ।সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়, কাকলি ঘোষদস্তিদার, পার্থ ভৌমিকরা NCPI-তে মিশে গিয়ে বিজেপি নেতৃত্বাধীন NDA-র হাত ধরার কথা ঘোষণা করেছেন। সুখেন্দুশেখের রায়, সুস্মিতা দেবরা তৃণমূলের রাজ্য়সভার সাংসদ পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে আবার রাজ্য়সভাতেই প্রার্থী হয়েছেন। NCPI লোকসভার চিফ হুইপ  কাকলি ঘোষ দস্তিদার বলেন, আমরা বাংলার উন্নয়নের স্বার্থে কাজ করব। আমরা সরকারিভাবে ধরুন এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য়ের সরকার একই রাজনৈতিক দলের। 

বিধানসভা ভোটে হারের পর দলের ভাঙনেও যাদের আঁকড়ে ধরে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, তাদের একটা বড় অংশই বড় ধাক্কা দিয়েছে তাঁকে। ফিরহাদ হাকিমকে বিধানসভায় চিফ হুইপ করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। যিনি 'ঋতব্রত তৃণমূলে' চলে গেছেন।মহিলা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছিল মালা রায়কে। যুব সভানেত্রী করা হয় সায়নী ঘোষকে। তাঁরা দু'জনই দিল্লিতে গিয়ে NCPI-তে মিশে গেছেন। চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভানেত্রীর আসনে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনিও ঋতব্রত-শিবিরে যোগ দিয়েছেন। একাধিক জেলা সভাপতি ইস্তফা দিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হয়েছে মদন মিত্রের নামও। 

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Weather Update: বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
Advertisement

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget