এক্সপ্লোর

Tapas Paul Family: চিঠি লিখেও মমতার থেকে জবাব পাননি, কেন এত খারাপ ব্যবহার, প্রশ্ন তাপস-কন্যা সোহিনীর

Tapas Paul: মঙ্গলবার এবিপি আনন্দের মুখোমুখি হন তাপসের স্ত্রী নন্দিনী পাল এবং কন্যা সোহিনী পাল।

কলকাতা: পর্দার নায়ক রাজনীতির মঞ্চে অবতীর্ণ হয়েছিলেন। বিস্তর ঝড়-ঝাপ্টা পেরিয়ে অবশেষে মৃত্যু। বাংলা ছবির এককালের ‘রোম্যান্টিক নায়ক’ শেষ পর্যন্ত ‘ট্র্যাজিক হিরো’ হয়ে রয়ে গিয়েছেন। এককালে বাইরে বেরোলে যাঁকে ছেঁকে ধরতেন মানুষজন, শেষ জীবনে উপেক্ষা ছাড়া কিছু পাননি বলে অভিযোগ ওঠে। সেই সব নিয়েই এবার মুখ খুললেন তাপস পালের (Tapas Paul) পরিবার। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে উগরে দিলেন ক্ষোভ, অনুযোগ, অভিমান। (TMC)

মঙ্গলবার এবিপি আনন্দের মুখোমুখি হন তাপসের স্ত্রী নন্দিনী পাল এবং কন্যা সোহিনী পাল। সেখানেই বাবার প্রতি দলের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন সোহিনী। টাকার বিনিময়ে সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে সম্প্রতি সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন মহুয়া মৈত্র। ওই কৃষ্ণনগরেরই সাংসদ ছিলেন তাপস। কিন্তু মহুয়ার ক্ষেত্রে তৃণমূল পাশে থাকলেও, তাপসের ক্ষেত্রে কেন তা হয়নি, প্রশ্ন তুলেছেন সোহিনী। (Sohini Paul)

এবিপি আনন্দের মুখোমুখি হয়ে সোহিনী বলেন, "মুম্বই থেকে বাবার দেহ নিয়ে কলকাতায় আসি। যত ক্ষণ ক্যামেরা চলছিল, অরূপ বিশ্বাস আমাদের সঙ্গে ছিলেন। পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছিলেন। শেষকৃত্যের পর পারলৌকিক ক্রিয়ার কার্ড নিয়ে গেলে, অরূপ বিশ্বাস সামনে এসে তা নেননি। অরূপ বিশ্বাস আমার এবং মায়ের ফোন নম্বর ব্লক করে দেন। এই ভণ্ডামি কেন?” সোহিনীর প্রশ্ন, “বাবার সঙ্গে কেন এমন বাজে ব্যবহার করা হল, অন্যদের সঙ্গে কেন হল না?” মমতাকে লাগাতার চিঠি লিখলেও, তাপস একটিরও জবাব পাননি বলেও জানান সোহিনী।

আরও পড়ুন:  Tapas Paul Family: মহুয়ার পাশে দল, তাপসকে কেন দূরে ঠেলা হল, বিস্ফোরক প্রয়াত অভিনেতার পরিবার

রাজ্যের মন্ত্রী তথা কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিমও তাপস সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ করেছেন নন্দিনী এবং সোহিনী। তাঁরা জানিয়েছেন, তাপস দ্বিতীয় বার বিধায়ক হওয়ার টিকিট পাওযার পরই উষ্মা প্রকাশ করেছিলেন ফিরহাদ। মুখে যদিও মিষ্টি ব্যবহার করতেন। একবার দেখা করতে গেলে, তাপসের ‘মাথা খারাপ হয়েছিল কিনা’, তাপস ‘পাগল হয়ে গিয়েছিলেন কিনা’ জানতে চান ফিরহাদ। তাতে অত্যন্ত দুঃখ পান বলে জানিয়েছেন সোহিনী। তাঁর কথায়, “আমার বাবা পাগল হননি।”

তাপসের পরিবারের এই দাূবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ফিরহাদ। তাঁর দাবি, তাপসের পরিবারের সঙ্গে পরিচয় রয়েছে তাঁর। তাপসের অকালমৃত্যু দুঃখজনক। হতে পারে পরিবারেরর মনে অভিমান জমে রয়েছে।  যখনই নন্দিনী ফোন করেছেন তিনি ধরেছেন, সাধ্য মতো সাহায্যও করেছেন, কিন্তু সব সময়, সব কাজ করা যায় না বলে মন্তব্য করেছেন ফিরহাদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget