এক্সপ্লোর

Bengal Safari Park : শিলিগুড়ির সাফারি পার্কে নতুন চমক ! ছাড়া হল বিভান-শিলার চার ফুটফুটে রয়্যাল বেঙ্গল ছানাকে !

Tiger Cubs in Bengal Safari : শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ছাড়া হল ফুটফুটে চার রয়্যাল বেঙ্গল শাবককে।

বাচ্চু দাস, দার্জিলিং : খাঁচা থেকে খোলা আকাশের নিচে, মুক্তির আনন্দে মশগুল চার ফুটফুটে । বনে ফিরল চার বন্যশিশু। আর তাদের দেখতে এখন আরও বেশি পর্যটকের ভিড় শিলিগুড়ির সাফারি পার্কে। 

সোমবার বিকেলে, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ছাড়া হল চার ফুটফুটে রয়্যাল বেঙ্গল ছানাকে। উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের প্রধান মুখ্য বনপাল-সহ বন আধিকারিকরা। 

মার্চ মাসে বাঘ বিভান ও বাঘিনী শিলা এই চার শাবকের জন্ম দেয়। তারপর থেকে মায়ের সঙ্গে নাইট শেল্টারেই ছিল ওরা। সাত মাস পর্যবেক্ষণে থাকার পর এবার ওরা দর্শকের সামনে। আপাতত সপ্তাহে দুদিন করে সাফারি পার্কে ছাড়া হবে এই চার রয়্যাল বেঙ্গল শাবককে। 

দামোদরের জলে দেখা মিলল ডলফিনের, স্থানীয় ভিড় জমাতেই ভিডিও ভাইরাল

পাহাড়ে ভরপুর পর্যটনের মরসুম
নভেম্বর- ডিসেম্বর মানেই পাহাড়ে ভরপুর পর্যটনের মরসুম। বহু মানুষের আনাগোনা হয় এই সময়। এলিফ্যান্ট রাইড থেকে সাফারি, প্রায় সব টিকিটই আগাম বুক করতে হয়। আবার কেউ কেউ আসেন শুধুমাত্র চিড়িয়াখানা দেখতেই। এই চিড়িয়াখানার আকর্ষণ বাড়াতেই এই উদ্যোগ। আসছে নতুন বাসিন্দা।  সিংহ, জেব্রা, এলবিরো ডাক, মণিপুরী ডাইসিং ডিয়ার।পর্যটক টানতে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আরও নতুন অতিথি আনার পরিকল্পনাও চলছে। জানালেন মন্ত্রী। বন দফতর সূত্রে খবর, বেঙ্গল সাফারি পার্কের আয়তন বাড়ানো হবে, দুটির বদলে সাত থেকে আটটি হাতি সাফারির কথাও ভাবা হচ্ছে।

 এদিন সাফারির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "চারটি রয়্যাল বেঙ্গল টাইগারের শাবক ছাড়া হল। পরবর্তীতে সিংহ, জেব্রা ,আরও কিছু ক্যাঙ্গারু, একশৃঙ্গ গণ্ডার আনার কথা রয়েছে। পাশাপাশি এখন দুটো করে হাতি সাফারি চলছে। আগামীতে সাফারির সংখ্যা বাড়বে। হয়ত আট থেকে দশটি  এলিফ্যান্ট সাফারি হবে। "

 

টিকিট বুক করতে ক্লিক করুন - 
https://www.northbengalwildanimalspark.in/ -এখানে 

এখান থেকে বুক করা যাবে আগাম

  • Safari Ticket
  • Elephant Ride
                                                                                                                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget