এক্সপ্লোর

Dolphin in Damodar: দামোদরের জলে দেখা মিলল ডলফিনের, স্থানীয় ভিড় জমাতেই ভিডিও ভাইরাল

Damodar Dolphin : গলসির শিল্লাঘাটের দামোদরের জলে দেখা মেলে গাঙ্গেয় ডলফিনের। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ডলফিন লাফানোর সেই দৃশ্যের ভিডিও।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: দামোদরের জলে দেখা মিলল ডলফিনের (Dolphin)। গলসির শিল্লাঘাটের দামোদরের জলে দেখা মেলে গাঙ্গেয় ডলফিনের।  ডলফিন দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয়রা। স্থানীয় ও মৎসজীবীরা যাতে তাকে উত্তক্ত না করে, তার জন্য এলাকায় মাইকিং প্রচার বনদপ্তরের (Forest Department)।

গতকাল সকালে দামোদর নদে  স্থানীয়দের নজরে পড়ে নদের জলের মাঝখানে কালো রংয়ের বিরাট বড় একটা  কিছু জল থেকে ঝাঁপ দিয়ে উঠে, আবার জলে ডুবে যায়। এরপরেই তাঁরা মোবাইল ফোনে ওই দৃশ্যের ভিডিও ক্যামেরা বন্দি করে। তাঁরা বুঝতে পারে এটা ডলফিন। এরপরেই এলাকায় ছড়িয়ে পড়ে ডলফিন দেখা যাচ্ছে দামোদরের জলে।  ডলফিন দেখতে ভিড় জমান বহু মানুষজন।  মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ডলফিন লাফানোর সেই দৃশ্যের ভিডিও। খবর পৌঁছায় বনদপ্তরেও। বন দপ্তর সূত্রে জানা গেছে,এটিকে গাঙ্গেয় বা গ্যাঞ্জেটিক ডলফিন বলে। এর আগে পারাজ এলাকার শিল্লায় ও গলসি ১ ব্লকের রনডিয়া এলাকায় দেখা মিলেছিল গ্যাঞ্জেটিক ডলফিনের। তবে বেশ কয়েক মাস আগে কাটোয়ার গঙ্গাতেও দেখা মেলে এই ধরনের ডলফিনের।

অগাস্টের শুরুতেই বকখালির সমুদ্র তটে দেখা মেলে বিশাল আকৃতির ডলফিনের। ভোররাতে স্থানীয় মৎস্যজীবীরা যখন নদীতে মাছ ধরতে যায়, তখনই এই বিশাল আকৃতির ডলফিনকে দেখতে পায় তারা।  বকখালির সমুদ্রসৈকতে ডলফিনটিকে সকাল থেকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। প্রায় কুড়ি ফুটের চেয়েও বড় এই ডলফিনের আকৃতি। বিশালাকৃতি ডলফিনটিকে দেখতে পেয়ে ভিড় জমান স্থানীয়রা। পরে স্থানীয় এলাকার মানুষ বকখালি বন দফতরে এই খবর দেয়।পরে বনদফতরের কর্মীরা খবর পেয়ে মৃত ডলফিনটিকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের অনুমান কোনও জাহাজের ধাক্কায় আঘাত খেয়ে বকখালি উপকূলে উঠে পড়ে ডলফিনটি। এত বড় ডলফিন আগে কখনও ফ্রেজারগঞ্জ এলাকায় দেখা যায়নি বলে জানান স্থানীয় বাসিন্দারা। 

আরও পড়ুন, ১৪ দিনের ইডি হেফাজতে মানিক ভট্টাচার্য

সম্প্রতি বিরল প্রজাতির ডলফিন ধরার অভিযোগে কোচবিহারে গ্রেফতার হন এক ব্যক্তি। বন দফতর সূত্রে খবর,  রাতে স্থানীয় জেলে আক্কাস আলি শেখ প্রায় ২৫ কেজি ওজনের একটি ডলফিন শিকার করে তা ৬৫০০ টাকায় বিক্রি করে সমীর শেখ নামে এক ব্যক্তির কাছে। সমীর সেই ডলফিনের মাংস কেটে তা বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রেখেছিল। খবর পায় বন দফতর। ডলফিন স্তন্যপায়ী প্রজাতির বন্য সংরক্ষণ আইনে সিডিউল ১, পার্ট ১ সংরক্ষিত প্রাণী। যেমনটা- বাঘ বা হাতির ক্ষেত্রে আইন রয়েছে, একই আইন প্রযোজ্য ডলফিনের ক্ষেত্রেও। তাই ডলফিন ধরা, মারা একেবারেই নিষিদ্ধ। ডলফিন ধরার ক্ষেত্রে ৩ থেকে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে অথবা হতে পারে ২৫ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।   

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget