এক্সপ্লোর

Covid Case: রাজ্যে করোনার নতুন সাব ভ্যারিয়েন্টের হদিস, আক্রান্ত ৪

Covid New Varriant:ওই চারজন কোন এলাকার বাসিন্দা? কীভাবে মিলল খোঁজ?


ঝিলম করঞ্জাই, কলকাতা: সারা বিশ্ব কোভিড সংক্রমণে কাঁপছে। করোনার ভাইরাসের যে সাব ভ্যারিয়েন্ট এখন ভয় ধরাচ্ছে গোটা বিশ্বকে। সেটা ভারতে ধরা পড়েছিল। এবার খোঁজ মিলল বাংলাতেও। রাজ্যে এমন চারজনের হদিশ মিলেছে। যাঁরা করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7-এ আক্রান্ত।

কোন এলাকার বাসিন্দা:
ওই চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। তাঁরা নদিয়ার বাসিন্দা। অপর একজন কলকাতার বাসিন্দা। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, আক্রান্তরা সকলেই ভাল আছেন। অন্যদিকে, ইন্ডিয়ান সার্স-কোভিড-টু-জিনোমিক্স কনসর্টিয়ামের (INSACOG) রিপোর্টে জানা গিয়েছে, আমেরিকায় করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট এক্সবিবি-র কারণে সংক্রমণের যে বাড়বাড়ন্ত সম্প্রতি দেখা গেছে, সেই একই সাব ভ্যারিয়েন্ট ভারতেও তার দাপট দেখাচ্ছে। দেশে ৬২ শতাংশের বেশি করোনার ওই নতুন সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত।  

গুজরাত, ওড়িশার পর এবার পশ্চিমবঙ্গ। এবার এরাজ্যও মিলল ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7-এ আক্রান্তের হদিশ। সূত্রের খবর, সম্প্রতি এই করোনা আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এ পাঠানো হয়। তাতেই BF.7-এর হদিশ মেলে। আলফা, ডেল্টা, ওমিক্রন- এই তিন ভ্য়ারিয়েন্টের কবলে পড়ে নাস্তানাবুদ হয়েছে বিশ্ব। এবার চোখ রাঙাচ্ছে ওমিক্রনের BF.7 সাব ভ্যারিয়েন্ট। বিশ্বজুড়ে ভয়াবহ দাপট দেখাচ্ছে নতুন এই সাব ভ্য়ারিয়েন্ট। করোনার এই প্রজাতির জন্যই এখন কাঁপছে চিন। যে চিনে প্রথম করোনার ঘটনা দেখা যায়, সেখানেই ফের কোভিড ধাক্কা দিয়েছে। হাসপাতালে শয্যারও টান পড়েছে বলে দাবি। হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা।

নানা দেশে ফের হানা:
শুধু চিন নয়, এখন, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্সে দাপট দেখাচ্ছে, BF.7। 

ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 কতটা সংক্রমক?
বিশেষজ্ঞরা বলছেন, অত্য়ন্ত দ্রুত গতিতে সংক্রমণ ছড়াতে পারে এই ভ্য়ারিয়েন্ট। একজন আক্রান্ত অত্য়ন্ত দ্রুত ১০ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। 

উপসর্গ কেমন? 
ঠান্ডা লাগা, জ্বর, ক্লান্তি, মাথাব্যথা, শরীরে অসহ্য় ব্যথা, গলা ব্য়থা, সর্দির মতো উপসর্গ দেখা যায়।

ভাইরাস বিশেষজ্ঞরা এটাও জানাচ্ছেন, ইনকিউবিশন পিরিয়ড কম বলে, এই সাব ভ্য়ারিয়েন্ট মানব শরীরে প্রবেশের পর অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে। আগে কোভিড আক্রান্ত হয়েছেন যাঁরা, তাদেরও ফের সংক্রমিত করতে পারে বিএফ.৭। এমনকি, যারা কোভিডের টিকা নিয়েছেন, তাদেরও সংক্রামিত করতে পারে এই কোভিড সাবভ্যারিয়েন্ট। তবে বিশেষজ্ঞরা বলছেন, আশার আলো একটাই, এখনও পর্যন্ত করোনার এই সাব ভ্য়ারিয়েন্টে আক্রান্তদের মধ্য়ে মৃত্য়ুর হার অত্য়ন্ত কম।

আরও পড়ুন: সিসি টিভি ক্যামেরায় পাথর ছোড়ার মুহূর্তের ছবি, দুষ্কৃতীদের খুঁজছে পুলিশ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget