এক্সপ্লোর

Weather: নিম্নচাপের জেরে বইবে দমকা ঝোড়ো হাওয়া, ফ্রেজারগঞ্জ-গঙ্গাসাগরে জারি সতর্কতা

Rainy Weather Today: উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

সঞ্চয়ন মিত্র এবং জয়দীপ হালদার, কলকাতা ও ফ্রেজারগঞ্জ: নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির (Rain) আশঙ্কা রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। তত্পর পুলিশ (Police)-প্রশাসন। জলপথে ও উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকে প্রচার শুরু করেছে পুলিশ। ফ্রেজারগঞ্জ ও গঙ্গাসাগরে সকাল থেকে সতর্কতামূলক প্রচার শুরু হয়েছে। পাশাপাশি, উপকূলবর্তী এলাকায় বাঁধের অবস্থা খতিয়ে দেখতে নজরদারি চালাচ্ছে প্রশাসন। 

নিম্নচাপের গতিপ্রকৃতি

এদিকে, ওড়িশা হয়ে ছত্তীসগঢ়মুখী নিম্নচাপ। শক্তি বাড়ালেও বাংলায় ততটা প্রভাব পড়বে না। উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা কম।                                                

আরও পড়ুন, 'আমাকে শেষ করে ফাঁসিয়ে দিল' জেলে এখন মাথা চাপড়াচ্ছেন অর্পিতা ? 

উত্তাল সমুদ্র                                                                                    

অন্যদিকে, ভরা কটালের সঙ্গে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হবে। উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস বাড়বে। ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দিঘা, মন্দারমণি, তাজপুর, বকখালি, সাগর দ্বীপে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য জারি লাল সতর্কতা।                               

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। তার জেরে আজ ও কাল রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সকাল থেকে মেঘলা আকাশ। কোথাও কোথাও ভোর থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। আগামী এক-দু’ ঘণ্টার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ও রয়েছে। আগামী ২ থেকে ৩ ঘণ্টায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ঝেঁপে বৃষ্টি আসছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে প্রায় সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যের উপকূলবর্তী দুই জেলায়। মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে লাল সতর্কতা।                       

 

সেরা শিরোনাম

Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের

ভিডিও

Tulu Mondal News : বীরভূমের ‘পাথর-সম্রাট’ টুলু মণ্ডলের কর্মচারীর বাড়িতে তল্লাশি | ABP Ananda
Train Cancelled News : আজও বাতিল বহু ট্রেন, চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন অসংখ্য় যাত্রী | ABP
Abhishek Banerjee News : ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দিল দমকল
CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget