এক্সপ্লোর

Fraud Case: মোবাইল ফোনের টাওয়ার বসানোর নাম করে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ১২

Kolkata News: শহরে ফের এক প্রচারণা চক্রের পর্দাফাঁস। মোবাইল ফোনের টাওয়ার বসানোর নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। উল্টোডাঙায় ২টি অফিসে হানা পুলিশের। গ্রেফতার করা হল ১২ জনকে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: মোবাইল (Mobile) ফোনের টাওয়ার বসানোর নাম করে প্রতারণার (Fraud) অভিযোগ। ১২ জনকে গ্রেফতার করল লালবাজারের (Lalbazar) গুন্ডাদমন শাখা। পুলিশ সূত্রে খবর, উল্টোডাঙা মেন রোডের ২টি অফিসে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় ৪০টি মোবাইল ফোন, কম্পিউটার ও হার্ডডিস্ক।

ফের প্রচারণা চক্রের পর্দাফাঁস: শহরে ফের এক প্রচারণা চক্রের পর্দাফাঁস। মোবাইল ফোনের টাওয়ার বসানোর নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। উল্টোডাঙায় ২টি অফিসে হানা পুলিশের। গ্রেফতার করা হল ১২ জনকে। উল্টোডাঙা মেন রোডে ২টি অফিসে বসে প্রতারণার কারবার চালানো হচ্ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে দুটি অফিসে হানা দেয় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় ১২ জনকে। সিল করে দেওয়া হয় ২টি অফিস। পুলিশ সূত্রে দাবি, ২টি অফিস থেকে উদ্ধার হয়েছে ৪০টি মোবাইল ফোন। কম্পিউটার ও হার্ড ডিস্ক।  এছাড়াও বেশ কিছু নথিপত্র মিলেছে। এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে শহরে সাইবার প্রতারণার নতুন চক্র। ফোনে আসা OTP বলতে হচ্ছে না! শেয়ার করতে হচ্ছে না কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও। নিদেনপক্ষে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য জানতে চাওয়া হচ্ছে না। কিন্তু তারপরও আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি এমনই অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন উত্তর ২৪ পরগনার বারাসাতের বাসিন্দা এই যুবক। একটি বেসরকারি সংস্থায় কাজ করেন তিনি। তাঁর দাবি, কয়েকদিন আগে, তাঁর মোবাইলে সার্ভিস প্রোভাইডার সংস্থার নাম করে একটি ফোন আসে। যুবককে জিজ্ঞাসা করা হয়, তাঁর মোবাইল ফোনে নেটওয়ার্ক ঠিকঠাক আছে তো? কথা বলতে গেলে নেটওয়ার্কের কোনও সমস্যা হয় না তো? ফোন করার সময় কি কল ড্রপ হয়?

বারাসাতের বাসিন্দা ওই যুবকের দাবি, তিনি জানান, মাঝে মাঝে তাঁরও এই ধরনের নেটওয়ার্কের সমস্যা হয়। অনেক সময় কথা বলতে বলতে ফোন কেটেও যায়। অভিযোগ, এরপরেই নাটকীয় মোড় নেয় গোটা ঘটনা! যুবকের দাবি, নেটওয়ার্কের সমস্যা জানানোর পর, তাঁকে একটি মোবাইল নম্বর দেওয়া হয়। বলা হয়, তাঁর ফোন থেকে স্টার ফোর জিরো ওয়ান স্টার (*401*) টাইপ করে তারপর সেই মোবাইল নম্বর দিয়ে কল করতে। যুবকের দাবি, কিছুক্ষণের মধ্যে তাঁর মোবাইল ফোনে সেভ থাকা বিভিন্ন নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ যেতে শুরু করে। মেসেজে বলা হয়, তাঁর দুর্ঘটনা হয়েছে। চিকিত্‍সার জন্য জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন রয়েছে। সঙ্গে অনলাইনে টাকা পাঠানোর জন্য একটি UPI আইডি দেওয়া হয়। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের দাবি, বিশেষ ওই কোড দেওয়ার পরই, মোবাইল ব্যবহারকারীর ফোন, প্রতারকের বলে দেওয়া ফোন নম্বরে ডাইভার্টেড হয়ে যাচ্ছে।  এমনকি তাঁর হোয়াটস অ্যাপেরও দখল নেয় প্রতারকরা। 

আরও পড়ুন: Darjeeling : বাগডোগরা বিমানবন্দরে উড়ান পরিষেবা বিপর্যস্ত, সমাধান কার হাতে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget