এক্সপ্লোর

Ration Scam: নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, কেন্দ্রীয় এজেন্সির জালে রাজ্য়ের দুই মন্ত্রী ও দুই বিধায়ক

রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে আজ ইডির হাতে গ্রেফতার হলেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক।

কলকাতা: শিক্ষায় নিয়োগ দুর্নীতি থেকে রেশন বণ্টন দুর্নীতিকাণ্ড। কেন্দ্রীয় এজেন্সির জালে রাজ্য়ের দুই মন্ত্রী ও দুই বিধায়ক। নিয়োগ দুর্নীতিতকাণ্ডে গত বছরের ২৩ জুলাই ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে আজ ইডির হাতে গ্রেফতার হলেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক।নিয়োগ দুর্নীতিতে গত ১৭ এপ্রিল সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত বছরের ১১ অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। এদিকে গরু পাচার মামলায় আগেই গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। সব মিলিয়ে একের পর এক দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার একের পর এক হেভিওয়েট। সেই তালিকায় এবার নাম ঢুকল জ্যোতিপ্রিয় মল্লিকের।  

উল্লেখ্য এদিনই ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। ব্যাঙ্কশাল কোর্টে শুনানি চলাকালীনই আদালতে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। এখনও পর্যন্ত যে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, তা খুব মজবুত নয়, মন্তব্য করেন বিচারক। তিনি আরও বলেন, এই মামলায় এখনও বেশকিছু খামতি রয়েছে। ১৪ দিনের হেফাজতের নির্দেশ শুনেই জ্ঞান হারিয়ে ফেলেন জ্যোতিপ্রিয়। আদালতের মধ্যেই জ্ঞান ফেরাতে মন্ত্রীর মাথায় জল ঢালেন তাঁর মেয়ে। পরিস্থিতি খতিয়ে দেখে বিচারক তনুময় কর্মকার  নির্দেশ দেন, ২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করবে কমান্ড হাসপাতাল। এর পর বিচারকের চেম্বারে নিয়ে যাওয়া হল জ্যোতিপ্রিয় মল্লিককে। বিচারক নির্দেশ দিয়ে বলেন, বাড়ির খাবার পাবেন জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি দিনে এক ঘণ্টা করে আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিক। 

 সারদাকাণ্ডে লাল ডায়েরির পর এবার রেশন দুর্নীতিকাণ্ডে মেরুন ডায়েরির হদিশ মিলেছে। আদালতে ইডি দাবি করে রেশন দুর্নীতিতে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতে ইডির জানায়, ২৬ অক্টোবর জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিজিৎ দাসের বাড়িতে উদ্ধার হয় একটি মেরুন ডায়েরি। মেরুন ডায়েরিতে 'বালুদা' বলে নাম উল্লেখ ছিল। পাশাপাশি রেশন দুর্নীতির তদন্তে ইডির নজরে ৩ ভুয়ো সংস্থাও। ইডি সূত্রে খবর, এই ৩ সংস্থার মাধ্যমে ১২ কোটি কালো টাকা সাদা করা হয়েছে, ওই ৩ সংস্থায় ৮ কোটি টাকা জমা পড়েছে। জেরার সময় বাকিবুরের স্বীকারোক্তি, ঋণ হিসেবে টাকা গিয়েছে জ্যোতিপ্রিয়র কাছে। সেই টাকা কোনওদিন ফেরত আসেনি বলেও খবর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এখনও DA কেন পেল না সরকারি কর্মীরা, লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে কাঁদছে, আমি এবার জেলায় জেলায় বেরব', লড়াইয়ের ডাক মমতার
Mamata Banerjee: 'এখনও DA কেন পেল না সরকারি কর্মীরা, লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে কাঁদছে, আমি এবার জেলায় জেলায় বেরব', লড়াইয়ের ডাক মমতার
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Anubrata Mondal:
"শহিদ পরিবার না থাকলে, তৃণমূলের এত বাড়বাড়ন্ত হত না", মেয়ো রোডের সভা থেকে বললেন অনুব্রত মণ্ডল
West Bengal News Live : 'মুখ খুললে আপনি ১০ বছর তৃণমূলে থেকে কী করেছেন মুখোশ খুলে দেব', মমতার নিশানায় কে ?
'মুখ খুললে আপনি ১০ বছর তৃণমূলে থেকে কী করেছেন মুখোশ খুলে দেব', মমতার নিশানায় কে ?

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Embed widget