এক্সপ্লোর

Fuel Price Hike: ১৩ দিনে ১১ বার বাড়ল জ্বালানির দাম, নাভিশ্বাস সাধারণ মানুষের

Petrol-Diesel Price Hike: ফের বেড়ে দেশে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম। ডিজেলের দাম পৌঁছল একশোর চৌকাঠে। মূল্যবৃদ্ধির জেরে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। এই অবস্থায় শুরু হয়েছে তরজা।

কলকাতা: ফের দেশে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের (Petrol) দাম। ডিজেলের (Diesel) দাম ১০০ ছুঁইছুঁই। লিটারপ্রতি ৮৪ পয়সা বেড়ে কলকাতায় (Kolkata) পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১৩ টাকা ৩ পয়সা। লিটারে ৮০ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ৮২ পয়সা। এই নিয়ে ১৩ দিনে ১১ বার বাড়ল জ্বালানির দাম। মূল্যবৃদ্ধির জেরে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের।

ভোটের ফল প্রকাশের পর থেকেই বাড়ছে দাম

উত্তরপ্রদেশ-সহ (Uttar Pradesh) পাঁচ রাজ্যে ভোটের (Elections) ফল বেরিয়েছে ১০ মার্চ। এরপর ২২ মার্চ থেকেই ধারাবাহিকভাবে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। ১৩ দিনে ১১ বার বাড়ল জ্বালানির দাম। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। আনাজ, মাছ-মাংস থেকে ভোজ্য তেল, সবকিছুরই দাম চড়ছে হু হু করে। অগ্নিমূল্য বাজার, মাথায় হাত সাধারণ মানুষের। নাভিশ্বাস উঠছে সকলের।

কেন্দ্রকে আক্রমণ বিরোধীদের

কিন্তু এই মূল্যবৃদ্ধির দায় কার? কেন বেলাগাম পেট্রোল-ডিজেলের দাম? কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ বিরোধী দলগুলির। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেছেন, ‘মোদির শাসনে দেশ বিধ্বস্ত। বিজেপি-র জয় দেশকে লোটার লাইসেন্স। মানুষের ঘাড়ে করের বোঝা। কৃষি আইন প্রত্যাহার করায় প্রতিশোধ নিচ্ছে বিজেপি।’ 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘ভয়ঙ্কর রাজনীতি করছে। দেশকে ক্রমশ বিপর্যস্ত ও মানুষকে চাপের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে।’

বিরোধীদের জবাব বিজেপি-র

বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব বিজেপি-র। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য দাবি করেছেন, ‘সাম্প্রতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক পরিস্থিতির বাধ্যবাধকতায় দাম বাড়ছে। সরকার এর কোনও নিয়ন্ত্রণ করে না। কোনও বিশেষ রাজনৈতিক ব্যক্তিও দাম নিয়ন্ত্রণ করেন না।’

ভুগছে মানুষ আর যুক্তি খাড়া করতে ব্যস্ত রাজনীতির কারবারিরা। তাই এই সব তত্ত্ব কথায় পড়তে রাজি নন ভুক্তভোগীরা। তাঁদের একটাই প্রশ্ন, কবে সমস্যার সুরাহা হবে? কবে আয়ত্তের মধ্যে আসবে সবকিছু? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget