এক্সপ্লোর

NCC : ফান্ড বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার, টাকা না পেয়ে চূড়ান্ত সমস্যায় NCC

ফান্ড না আসা পর্যন্ত নতুন করে ক্যাডেট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে NCC। প্রতিরক্ষা মন্ত্রকে বিষয়টি জানিয়েছেন NCC-র ডিজি। 

সন্দীপ সরকার, কলকাতা : NCC-র ( National Cadet Corps ) ফান্ড বন্ধ করে দিল রাজ্য সরকার। টাকা না পেয়ে চূড়ান্ত সমস্যায় NCC। ডিজি NCC-কে চিঠি লিখে সমস্যার কথা জানালেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এডিজি।

NCC পশ্চিমবঙ্গ শাখার জনসংযোগ আধিকারিক মেজর ব্রিজভূষণ সিংয়ের দাবি, মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ দফায় রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মুখ্যসচিব ও অর্থসচিবের কাছে ফান্ড চেয়ে দরবার করেও সুরাহা হয়নি বলে অভিযোগ। NCC-র দাবি, টাকার অভাবে ক্যাম্পের আয়োজন করা যাচ্ছে না। ক্যাম্প না হওয়ায় সমস্যায় পড়ছেন ক্যাডেটরা। ফান্ড না আসা পর্যন্ত নতুন করে ক্যাডেট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে NCC। প্রতিরক্ষা মন্ত্রকে বিষয়টি জানিয়েছেন NCC-র ডিজি। দু’বছর বন্ধ ফান্ড, বকেয়া প্রায় ১০ কোটি, দাবি এনসিসি-র। 

NCC  ভারতীয় সশস্ত্র বাহিনীর  যুব শাখা। এর  সদর দপ্তর নয়া দিল্লিতে । এটি একটি ত্রি-পরিষেবা সংস্থা। এক্কেবারে স্বেচ্ছাসেবকের মতো পড়ুয়ারা এনসিসিতে অংশ নিতে পারে।  স্কুল এবং কলেজ ছাত্রদের জন্য উন্মুক্ত এনসিসির দরজা। এর মাধ্যমে সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনার জন্য কাজ করে ।  দেশের যুব সমাজকে সুশৃঙ্খলভাবে গড়ে তোলা এবং তাঁদের মধ্যে দেশপ্রেমের ভাব তুলে ধরা এনসিসির উদ্দেশ্য।

 soldier youth foundation in India একটি স্বেচ্ছাসেবী সংস্থা, সারা দেশের বিভিন্ন বিদ্যালয়, মহা বিদ্যালয়,  বিশ্ববিদ্যালয় থেকে ক্যাডেটদের নিয়োগ করে। এই সংস্থায় ভারতের উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিমের বিভিন্ন স্কুল থেকে ছাত্র-ছাত্রীরা  যোগ দিতে আসে।

ক্যাডেটদের ছোট অস্ত্র এবং ড্রিলের প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে জলে ও স্থলে উভয়ই প্রশিক্ষণ দেওয়া হয়। অফিসার এবং ক্যাডেটরা তাদের কোর্স শেষ করার পরে সক্রিয় সামরিক পরিষেবায় অংশ নেওয়ার জন্য  দায়বদ্ধতা  থাকে না। 

আজকের শিরোনাম

  • ৫ নভেম্বর নবান্নে মুখোমুখি অমিত শাহ-মমতা। থাকবেন ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে। থাকার কথা বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিমের মুখ্যমন্ত্রীর। 
  • রাজ্যপালের আমন্ত্রণে সাড়া। ২ নভেম্বর লা গণেশনের দাদার ৮০ বছর পূর্ণ উপলক্ষ্যে চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৩ তারিখ অনুষ্ঠান সেরে ফিরবেন সেইদিন।
  • মৃত ব্যক্তির সঙ্গেও মানিক-পত্নীর জয়েন্ট অ্যাকাউন্ট! বিস্ফোরক দাবি ইডির। ৬ বছর পড়ে থাকা ৩ কোটিই চাকরি বিক্রির টাকা? বাড়ছে সন্দেহ।
  • জামিনের আর্জি খারিজ, ২৮ অক্টোবর পর্যন্ত পলাশিপাড়ার তৃণমূল বিধায়কের জেল হেফাজত। ১০ কোটির সম্পত্তির হদিশ, দাবি ইডির।
  • মানিক পুত্র সৌভিকও ইজির নজরে। প্রাক্তন পর্ষদ সভাপতির বাড়িতে পাওয়া ৪ হাজার প্রার্থীর মধ্যে আড়াই হাজারেরই চাকরি, দাবি ইডির।
  • পার্থ-অনুব্রতর পরে এবার মানিক। ব্যাঙ্কশাল কোর্ট থেকে বের করার তীব্র বিদ্রুপ।
  • দুর্গাপুজোর পর কালীপুজোও পার। চোখে জল নিয়ে ৫৯১দিনে এসএসসি চাকরিপ্রার্থীদের ধর্না।
  • নবম-দশমে নিয়োগে দুর্নীতি, সিবিআইয়ের চার্জশিটে কল্যাণময়, সুবীরেশ-সহ ১২জনের নাম। সরকারি পদে থেকেও চাকরি বিক্রির চক্রান্তে যুক্ত থাকার অভিযোগ
  • জেলে থেকে ওজন কমল অনুব্রতর। ৬০ দিনে ১১০ কেজি থেকে ওজন নামল ১০১ কেজিতে।
  • যে হাত দিয়ে মেরেছেন, সেই হাত দিয়েই পা ধরাবো। বিদায়ী কাউন্সিলরকে গ্রেফতারিতে হুঙ্কার শুভেন্দুর।
  • কালীপুজোর দিন শিলিগুড়িতে অশোকের বাড়িতে বিজেপির সাংসদ-বিধায়ক।
  • হঠাৎ সিপিএম নেতার বাড়িতে বিজেপির শঙ্কর-রাজু। ষড়যন্ত্রের তত্ত্ব তৃণমূলের। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget