এক্সপ্লোর

Gangasagar Dam Collapse: নিম্নচাপে বাড়ছে শঙ্কা; গঙ্গাসাগরে নদী বাঁধে ধস, আতঙ্কে বাসিন্দারা

South 24 Parganas: বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে আজই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। এরইমধ্যে গঙ্গাসাগরে প্রায় ১০০ মিটার নদী বাঁধে ধস নেমেছে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: সামনেই বর্ষা, তার আগে নিম্নচাপ। আর তাতেই শঙ্কা বাড়ছে দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায়। নিম্নচাপের জেরে রাত থেকে টানা ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায় (Gangasagar Dam Collapse)। জারি করা হয়েছে কমলা সতর্কতা। এরইমধ্যে গঙ্গাসাগরে প্রায় ১০০ মিটার নদী বাঁধে ধস নেমেছে।

গঙ্গাসাগরে নদী বাঁধে ধস: বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে আজই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। এর মধ্যেই গঙ্গাসাগরের বেগুয়াখালি ও মহিষামারি এলাকায় প্রায় ১০০ মিটার নদী বাঁধে ধস নেমেছে। আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। কোথাও কোথাও আবার নদীবাঁধ উপচে জল ঢুকছে। গতকাল রাতে মহিষামারি ও বেগুয়াখালি এলাকায় নদী বাঁধে ধস নামায় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে যান। উপকূলের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে নদী বাঁধ মেরামতির কাজ। পরিস্থিতির ওপর নজর রেখেছে প্রশাসন।                         

বঙ্গোপসাগর থেকে উত্তরমুখী নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের ৯টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ক্রমেই উত্তাল হয়ে উঠছে সমুদ্র। বাঁধ উপচে জল ঢুকছে লোকালয়ে। দুর্যোগের ভ্রুকুটিতে আশঙ্কিত দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকে প্রচার। অমাবস্যার কটালের প্রভাবে সুন্দরবনের নদী ও সমুদ্রে জলস্তর বেড়েছে। শুধু গঙ্গাসাগরেই বিপত্তি নয়, ইতিমধ্যেই সুন্দরবনের মৌসুনি, ফ্রেজারগঞ্জ, নামখানা, পাথরপ্রতিমা, গোসাবা, কুলতলির বেশ কিছু বেহাল বাঁধ দিয়ে নোনা জল লোকালয়ে ঢুকতে শুরু করেছে। মাটির বাঁধগুলির অবস্থাও ভাল নয়। জলোচ্ছ্বাসের জেরে যে কোনও সময় বড়সড় ধস নামতে পারে।

দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতিও নেওয়া হয়েছে। জেলা, মহকুমা ও ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সিভিল ডিফেন্সের কর্মীরা মোতায়েন রয়েছেন। শুকনো খাবার, জলের পাউচ মজুত করা হয়েছে।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সমুদ্র উত্তাল হতে পারে। সেই কারণে সমস্ত এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য জানানো হচ্ছে। এবং মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। আগত পর্যটকদের বলা হচ্ছে, সমুদ্র উত্তাল থাকলে আপনারা কেউ সমুদ্রে স্নান করতে নামবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget