এক্সপ্লোর

Gangasagar Mela: মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে মনুষের ঢল, চলছে পুণ্যস্নান, কী এই দিনের মাহাত্ম্য?

Makar Sangkranti: মাহেন্দ্রক্ষণের আগে, মঙ্গলবার ভোর থেকেই লক্ষাধিক পুণ্যার্থী সাগরস্নানে নেমে পড়েছেন।

কলকাতা: আজ মকর সংক্রান্তি (Makar Sangkranti)। সেই উপলক্ষে সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করেছে গঙ্গাসাগরে। ঠান্ডার মধ্য়েই ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। ভিনরাজ্য থেকেও এসেছেন বহু পুণ্যার্থী। কপিল মুনির আশ্রমে মানুষের ঢল।

স্নানের পাশাপাশি সকাল থেকেই কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য ভক্তদের লম্বা লাইন চোখে পড়ছে। মানুষের ঢল নেমেছে রীতিমতো। তিলধারণের জায়গা নেই মন্দির চত্বরেও। ভিড় সামলাতে মেলা চত্বরে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ ও স্বেচ্ছাসেবক। নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলছে কড়া নজরদারি। বিশেষ করে স্নানের ঘাটে কোনওরকম দুর্ঘটনা যাতে না ঘটে, তার তদারকি করতে সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নৌবাহিনী জলপথে টানা টহল দিচ্ছে।

মাহেন্দ্রক্ষণ বুধবার দুপুর দেড়টা। বিশ্বাস, সেই সময় গঙ্গাস্নান করলে মোক্ষলাভ হয়। তবে মাহেন্দ্রক্ষণের আগে, মঙ্গলবার ভোর থেকেই লক্ষাধিক পুণ্যার্থী সাগরস্নানে নেমে পড়েছেন। স্নান শেষে কপিলমুনি আশ্রমের সামনে দেখা গিয়েছে দীর্ঘ লাইন। প্রশাসনের তরফে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় বাড়তি নজরদারি রাখা হয়েছে। আজ, বুধবার দিনভর আরও বিপুল সংখ্যক পুণ্যার্থীর আগমন ঘটবে বলে মনে করা হচ্ছে।

পৌরাণিক কাহিনী অনুযায়ী, রামচন্দ্রের পূর্বপুরুষ ইক্ষাকু বংশের রাজা সাগর ঋষি ঔর্বের নির্দেশে শত অশ্বমেধ যজ্ঞ করার সিদ্ধান্ত নেন। কথিত রয়েছে, কেউ একশো অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করলে সে সমগ্র পৃথিবীতে আধিপত্য অর্জন করতে পারে। একমাত্র দেবরাজ ইন্দ্র রাজা সাগরের আগে শত অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন। সাগরের শত অশ্বমেধ যজ্ঞের সঙ্কল্প শুনে উদ্বিগ্ন ইন্দ্র  যজ্ঞের অশ্ব কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন। পুরাণ মতে, ক্ষিপ্ত সাগর তাঁর ষাট হাজার পুত্রকে নিখোঁজ ঘোড়াটির সন্ধানে পাঠান। ধ্যানরত কপিল মুনির আশ্রমে পৌঁছে তাঁরা অশ্বটি খুঁজে পেয়ে কপিল মুনির ধ্যানভঙ্গ করে। তাঁকে অপমান করে। ক্রুদ্ধ কপিল মুনি চোখ খুলে সাগরের সব পুত্রকে ভস্ম করেন। পরে সাগরের বংশধর অংশুমান কপিল মুনিকে তুষ্ট করবার জন্য তপস্যা করেন। সন্তুষ্ট কপিল মুনি অশ্বটিকে নিয়ে যাওয়ার অনুমতি দেন। কপিল মুনির কাছ থেকে অংশুমান জানতে পারেন,গঙ্গার পবিত্র জলে শ্রাদ্ধকাজ করলে তবেই সাগরের পুত্রদের আত্মাদের মুক্তি হবে। অংশুমানের পুত্র দিলীপ। দিলীপের পুত্র রাজা ভগীরথ ব্রহ্মা ও বিষ্ণুর আরাধনা করে গঙ্গাকে মর্ত্যে নিয়ে যাওয়ার অনুমতি পান। তিনি গঙ্গার পবিত্র জলে তাঁর ষাট হাজার পূর্বপুরুষের আত্মার শ্রাদ্ধ করেন ও তাঁরা মুক্তি পান। তাই মনে করা হয়, মকর সংক্রান্তির পুণ্য তিথিতে গঙ্গাস্নান করলে মোক্ষলাভ সম্ভব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Annapurna Yojana: অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত

ভিডিও

Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget