এক্সপ্লোর

Gangasagar Mela: সরকারি নির্দেশকে বুড়ো আঙুল, রাতেও গঙ্গাসাগরে চলল যাত্রী পারাপার

Gangasagar Mela 2023: সরকারি নির্দেশকে অগ্রাহ্য করে কীভাবে রাতে লঞ্চ পারাপার চলল, তা নিয়ে প্রশ্ন উঠেছে

কলকাতা: সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাতেও গঙ্গাসাগরে (Gangasagar) চলল যাত্রী পারাপার। গতকাল রাত ১০টা থেকে ১১টার মধ্যে ৬টি লঞ্চ নামখানা ঘাট থেকে পুণ্যার্থীদের নিয়ে পৌঁছয় সাগরের বেণুবন পয়েন্টের চেমাগুড়িতে। যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়াও নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।                                                             

সরকারি নিয়মে সন্ধের পর লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এর কারণ, নামখানা থেকে চেমাগুড়ি যাওয়ার পথে, হাতানিয়া- দোয়ানিয়া নদী ও বঙ্গোপসাগরে একাধিক চড়া রয়েছে। সেই চড়ায় লেগে দুর্ঘটনার সম্ভাবনা প্রবল। সরকারি নির্দেশকে অগ্রাহ্য করে কীভাবে রাতে লঞ্চ পারাপার চলল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছেন সুন্দরবনের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়।                                                             

ইতিমধ্যেই শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। আগামী রবিবার মকর সংক্রান্তির পুণ্যস্নান। আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। কথায় বলে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। রবিবার থেকে শুরু হয়েছে সেই সাগরমেলা। প্রথম দিন থেকেই পুণ্যের সন্ধানে সাগরমুখী মানুষের ঢল৷ সাগরের জল স্পর্শ করে, কপিল মুনির আশীর্বাদ নিয়ে মোক্ষলাভের আশায়৷ ১৭ জানুয়ারি পর্য়ন্ত হবে গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তির পুণ্য স্নান ১৫ জানুয়ারি।

আরও পড়ুন, বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতির অনুমতি দিল না কলকাতা পুলিশ

প্রশাসনের অনুমান, এবার সাগরে সংক্রান্তির পূণ্যস্নান করতে আসবেন অন্তত ৩০ লক্ষ পুণ্যার্থী ও সাধু-সন্ত। সেই উপলক্ষ্যে নেওয়া হয়েছে প্রস্তুতি। নিরাপত্তা করা হয়েছে জোরদার। মেলার এবারের বিশেষ আকর্ষণ সাগর আরতি। ১২, ১৩, ১৪ সাগরে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে।                                              


সেজে উঠছে কপিল মুনির আশ্রম। কালীঘাট, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে রেপ্লিকা বানানো হয়েছে মেলা প্রাঙ্গণে। পুণ্যার্থীদের সুবিধার জন্য সরকারি বেসরকারি মিলিয়ে চালানো হচ্ছে প্রায় ৩ হাজার বাস।
পারাপারের জন্য কাজে লাগানো হয়েছে ২১টি জেটিকে। 

 

 

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Dilip Ghosh: মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ
মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ

ভিডিও

Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget