এক্সপ্লোর

Garden Reach Building Collapse: 'গার্ডেনরিচে মৃতের পরিবার পিছু ৫ লাখ টাকা, আহতদের..', ঘোষণা ফিরহাদের

Firhad On Garden Reach: 'মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে..' গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে বড় ঘোষণা ফিরহাদের..

কলকাতা: গার্ডেনরিচে ঝুপড়ির ওপর ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতলের একাংশ (Garden Reach Building Collapse)। মৃত্যু হয়েছে ২ জনের। আহত বহু। এখনও আটকে একাধিক জন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে দমকল, বিপর্যয় মোকাবিলা দল, এনডিআরএফ। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং দমকল মন্ত্রী সুজিত বসু। 

গার্ডেনরিচে মৃতের পরিবার পিছু ৫ লাখ টাকা : ফিরহাদ হাকিম

ফিরহাদ বলেন , 'মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। যারা মারা গিয়েছে তাঁদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা, আহতদের পরিবার পিছু ১ লক্ষ টাকা দেওয়া হবে।'  রবিবার রাত ১২টা নাগাদ, কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের ফতেপুরে ভেঙে পড়ে গার্ডেনরিচের নির্মীয়মান বহুতলটি। আজহার মোল্লা বাগান এলাকায় একাধিক ঝুপড়ি ছিল। সেই ঝুপড়ির উপর ভেঙে পড়ে বহুতলটি। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন বেশ কয়েকজন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আর কেউ চাপা পড়ে আছেন কিনা, খোঁজ চালাচ্ছেন পুলিশ, দমকল কর্মী ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ইতিমধ্য়েই এই ঘটনায় ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

গার্ডেনরিচে 'অবৈধ নির্মাণ', দায়ি কারা ? ফিরহাদের নিশানায় বামেরা

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ৫ তলার নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়েছে। কয়েক মাস ধরে অবৈধভাবে বহুতলটি নির্মাণ করা হচ্ছিল বলে, অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতলটি বানানো হচ্ছিল বলেও অভিযোগ। গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে মেয়র ফিরহাদ হাকিমকে ট্যুইটে খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এলাকার বাসিন্দাদের মুখে শোনা গিয়েছে 'পুকুর বুজিয়ে বহুতল তোলা'-র কথা। 'অবৈধ নির্মাণ' বলে মুখ খুললেন মেয়র। কাদের দিকে অভিযোগের আঙুল ফিরহাদের ? 'বেআইনি ভাবেই নির্মাণ করা হচ্ছিল বহুতলটি', স্বীকার করে নেন খোদ মেয়র, কিন্তু দোষ চাপালেন বাম আমলের উপর। 

আরও পড়ুন, কেন্দ্র জ্বালানির দাম কমানোর পর আজ ফের বাড়ল আগ্রায়, কলকাতায় কত ?

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget