এক্সপ্লোর

Garden Reach Building Collapse: 'আপনার ভুলের জন্যেই এতগুলো প্রাণ গেল' পুর-আধিকারিকদেরই ধমক মেয়রের

Building Collapse Update: কাউন্সিলরকে আড়াল, মেয়রের নিশানায় শুধু পুর-আধিকারিকরাই।

কলকাতা: গার্ডেনরিচে (Garden Reach Building Collapse) ১০ জনের প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুরসভার? সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দাঁড় করিয়ে ধমক মেয়রের। গার্ডেনরিচকাণ্ডে পুর-আধিকারিকদেরই দায়ী করে ধমক দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বেআইনি নির্মাণ চিহ্নিত করে ভাঙার নির্দেশ দিলেন তিনি।

ধমক দিলেন মেয়র: কাউন্সিলরকে আড়াল, মেয়রের নিশানায় শুধু পুর-আধিকারিকরাই। অপদার্থ, নয়তো চোর বলে পুরসভার বৈঠকে দাঁড় করিয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ধমক ফিরহাদ হাকিম। বেআইনি নির্মাণ চিহ্নিত করে ভাঙার নির্দেশ দেন মেয়র। এদিন তিনি বলেন, 'হয় আপনি অপদার্থ, না হয় আপনি চোর। আপনার ভুলের জন্যেই এতগুলো প্রাণ গেল। পাশের আইনি বাড়িকে নোটিস, দেখতে পেলেন না বেআইনি নির্মাণ? কোনও নেতা-মন্ত্রীর কথা বেআইনি কথা শুনবেন না।ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরবেন, বেআইনি নির্মাণ দেখলেই ভেঙে দিন।'

ঘুমের মধ্যেই চিরঘুমে চলে গিয়েছেন ১০ জন। এই প্রাণগুলি চলে যাওয়ার দায় কার? সেই প্রশ্নই আসছে ঘুরে ফিরে। বহুতল বিপর্যয়ের জন্য লাগাতার পুরসভার ইঞ্জিনিয়রদের একাংশকেই কাঠগড়ায় তুলে চলেছেন মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর, এদিন বিল্ডিং বিভাগের বৈঠক ছিল। সংশ্লিষ্ট ১৫ নম্বর বরোর এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দাঁড় করিয়ে ধমকান মেয়র। এদিকে গার্ডেনরিচকাণ্ডের পর পুরসভার ১৫ নম্বর বরোর বিল্ডিং বিভাগের একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ৩ জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ইতিমধ্যেই বদলি করা হয়েছে।

রবিবার রাতে গার্ডেনরিচের পাহাড়পুরে নির্মীয়মাণ বহুতল ভেঙে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহতরা SSKM ও স্থানীয় নার্সিংহোমে ভর্তি রয়েছেন। ঘটনায় প্রোমোটার মহম্মদ ওয়াসিম ও জমির মালিক মহম্মদ সরফরাজ ওরফে পাপ্পুকে গ্রেফতার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ। গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতলের ধ্বংসস্তূপের নীচে আজও চলছে প্রাণের সন্ধান। আরও একজন নিখোঁজ রয়েছেন। স্থানীয়দের দাবি, রবিবার রাতে দুর্ঘটনার পর থেকেই ওই ব্যক্তির নাম খোঁজ মিলছে না। তিনি ভেঙে পড়া বহুতলেই ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আদৌ ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকে আছেন কি না, জানতে আজ সকাল থেকে কলকাতা পুরসভাকে সঙ্গে নিয়ে ফের উদ্ধারকাজ শুরু করেছে NDRF। ব্যবহার করা হচ্ছে VLC অর্থাৎ ভিক্টিম লোকেশন ক্যামেরার মতো অত্যাধুনিক সরঞ্জাম। 
এ ছাড়া স্নিফার ডগও আনা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: SSC Case: 'অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল করা উচিত' পর্যবেক্ষণ হাইকোর্টের

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget