এক্সপ্লোর

Kolkata News: গার্ডেনরিচের পর চড়ল পারদ, নয়াপট্টিতে ভাঙা হল ক্লাবের 'বেআইনি নির্মাণ'

HC On Nayapatti Demolished : গার্ডেনরিচের পর বেআইনি নির্মাণ ঘিরে চড়ছে পারদ, নয়াপট্টিতে ভাঙা হল বেআইনি নির্মাণ, জমি জবরদখল করে ক্লাবটি তৈরি করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর

সত্যজিৎ বৈদ্য ও রঞ্জিত সাউ, কলকাতা: গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ের (Garden Reach Building Collapse) পর ইতিমধ্য়েই 'অবৈধ নির্মাণ' নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। হাইকোর্টের (High Court) নির্দেশে অবশেষে সল্টলেকের নয়াপট্টিতে ভাঙা হল ক্লাবের বেআইনি নির্মাণ। আগে তিনবার আদালতের নির্দেশ সত্ত্বেও বাধার মুখে পড়ে নির্মাণ ভাঙতে পারেনি পুরসভা (Municipality) । নির্মাণের কোনও প্ল্যান ছিল না, স্বীকার করেছেন খোদ তৃণমূল কাউন্সিলরও (TMC Councilor)। যা নিয়ে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা।

গার্ডেনরিচের পর বেআইনি নির্মাণ ঘিরে চড়ছে পারদ, হাইকোর্টের নির্দেশে অবশেষে সল্টলেকের নয়াপট্টিতে ভাঙা হল ক্লাবের বেআইনি নির্মাণ। গার্ডেনরিচে বহুতল ভেঙে ভয়াবহ বিপর্যয়ে একের পর এক মৃত্যু। বেআইনি নির্মাণ ঘিরে চড়ছে পারদ। তার মধ্যেই সোমবার সল্টলেকের নয়াপট্টিতে ক্লাবের বেআইনি নির্মাণ ভাঙল পুলিশ। ২০২১ সালে তৈরি করা হয়েছিল নয়াপট্টি আদিত্য স্মৃতিসঙ্ঘ নামের এই ক্লাব।

অভিযোগ, জমি জবরদখল করে ক্লাবটি তৈরি করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। বাধা দিতে গেলে লোক জড়ো করে মারধরও করা হয় বলে অভিযোগ। এমনকী হাইকোর্টের নির্দেশও কার্যত তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হয়।২০২২ সালের ২৮ সেপ্টেম্বর প্রথমবার এই বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিল আদালত। তারপর আরও দুবার। কিন্তু তিনবারই স্থানীয়দের একাংশের বাধার মুখে পড়ে ফিরতে হয় বিধাননগর পুরসভাকে।

জমির মালিক  বাপ্পা প্রামাণিক বলেন, ২০২১ সালের জুন মাসের ৫ তারিখে আমাদের উপরে প্রচন্ড অত্যাচার করে জয়দেব নস্কর এবং তার সঙ্গে বহিরাগতরা। বাধা দিলে বলে তুই কী করতে পারবি আমি কাউন্সিলর। তখন প্রায় ৩০০ লোকজন নিয়ে আমাদের পরিবারের সবাইকে মারধর করে। ২০২১ সালে লকডাউন পরিস্থিতির মধ্যেই এখানে কনস্ট্রাকশন হয়েছে। তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। আদালতের নির্দেশে বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিকরা ইনস্পেকশন করে এবং জানতে পারে আমাদেরই প্রপার্টি। কর্পোরেশন বারবার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরেও কোন কাজ করেনি। তার জন্য আমি কনডেম করি। এইটা নিয়ে চারবার কোর্টের নির্দেশ। 

বিধাননগর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা ও কাউন্সিলর জয়দেব নস্কর বলেন, যেটা বলা হচ্ছে, ডেমোলাইজ যেটা করতে চাইছে, নাকি ক্লাবটার প্ল্যান নেই। আপনারা বলুন তো, কোনও ক্লাবের প্ল্যান আছে? পশ্চিমবাংলায় হাজার হাজার-লাখ লাখ ক্লাব আছে, কোন ক্লাবের জমির কাগজ আছে? দেখুন ক্লাবের প্রেসিডেন্ট, আমি সহ আমাদের প্রত্য়েকটা সদস্য আজকে প্রশাসনকে আমরা সাহায্য় করব, সহযোগিতা করব। কর্পোরেশনকে সাহায্য করব, সহযোগিতা করব। কিন্তু আগামীদিনে এই ক্লাব ছিল, আছে,আগামীদিনেও থাকবে। 

আরও পড়ুন, গার্ডেনরিচকাণ্ডে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

চারবার হাইকোর্টের নির্দেশের পর অবশেষে প্রায় দেড় বছর পর বেআইনি নির্মাণ ভাঙল পুলিশ। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন,যাদবপুরে বেআইনি বাড়ি, একেবারে কাউন্সিলরের প্রত্যক্ষ মদতে। সল্টলেকেও তাই। সবাই জানে। কোর্টের অর্ডার হওয়া সত্ত্বেও ভাঙা যাচ্ছে না। কেন? কারণ কাউন্সিলর আছে। তৃণমূলের নেতারা আছে। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে বেআইনি নির্মাণ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget