এক্সপ্লোর

Kolkata Building Collapsed: গার্ডেনরিচ কাণ্ডে মামলা দায়ের পুলিশ, কোন কোন ধারায় মামলা?

Garden Reach Building Collapsed: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে একাধিক প্রাণহানির ঘটনায় প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ। রুজু হয়েছে স্বতঃপ্রণোদিত মামলা।

কলকাতা:  গার্ডেনরিচকাণ্ডে এত মৃত্যুর দায় কার? তুঙ্গে চাপানউতোর। ভেঙে পড়া নির্মীয়মাণ বহুতলের প্রোমোটারের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা পুলিশের। ৫ তলার ওপরে গাঁথনি করতে গিয়ে দুর্ঘটনা, দাবি ধৃত প্রোমোটারের। 

গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে একাধিক প্রাণহানির ঘটনায় প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ। রুজু হয়েছে স্বতঃপ্রণোদিত মামলা। FIR-এ নাম ছিল ধৃত ওয়াসিমের। বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। খুন, খুনের চেষ্টা, বাড়ি তৈরিতে গাফিলতি, নির্মীয়মান বাড়ি ভেঙে আশপাশের বাসিন্দাদের ক্ষয়ক্ষতি হওয়া এবং অপরাধে একাধিক ব্যক্তির যোগ থাকার ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বহুতলটিতে ৫টি তলা (Garden Reach Building Collapsed) ছিল। পুলিশের কাছে ধৃত জানিয়েছে, উপরের ফ্লোরে দেওয়াল তৈরি করা হচ্ছিল। তার ফলে বিপর্যয় হয়। গার্ডেনরিচে এই ভয়াবহ দুর্ঘটনার দায় কার? তাঁরা কী ধরা পড়বে? এখন ঘুরপাক খাচ্ছে এমন প্রশ্নই। তার সঙ্গেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

নির্মীয়মাণ বহুতল ভেঙে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। আহত হয়েছেন ১২ জন। রাত পর্যন্ত ধ্বংসস্তূপে (Kolkata Building Collapsed) কয়েকজন আটকে রয়েছেন। সোমবার রাতে আলোর অভাবে আপাতত কাজ বন্ধ হয়েছে। মঙ্গলবার ফের উদ্ধার-অভিযান শুরু হবে বলে সূত্রের খবর। গুরুতর আহত অবস্থায় হাসপাতাল-নার্সিংহোমে বেশ কয়েকজন ভর্তি রয়েছেন।

এই ঘটনায় এখনও পর্যন্ত পুরসভার অ্যাসিস্ট্যান্ট ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্মাণ যে বেআইনি তা মেনেছেন মেয়র ও মুখ্যমন্ত্রী। কিন্তু পুকুর বুঝিয়ে ৪ ফুটের রাস্তায় কীভাবে ৫ তলা বাড়ি? এত কাজ হয়ে গেল পুরসভা জানতেই পারল না? জানলেন না কাউন্সিলরও? এখানেই উঠছে প্রশ্ন। কারণ, নিজের বিধানসভা এলাকায় এমন ঘটনা ঘটার পরে কাউন্সিলরকে আড়াল করে প্রশাসনের ঘাড়ে দায় চাপিয়েছেন মেয়র। পাশাপাশি দুষেছেন বাম আমলকেও। তিনি বলেছেন,  'বাম আমল থেকেই বেআইনি নির্মাণ রীতি হয়ে দাঁড়িয়েছে।'

যা নিয়ে পাল্টা তোপ দেগেছেন সিপিএম নেতা ও কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য। তিনি বলেন, 'যদি আপনারা তদন্ত করেন দেখবেন, ১৪ বছর ধরে টানা ওখানকার কাউন্সিলর বা MLA, তাঁরা ওই বাড়ির যে মালিক বা যিনি তৈরি করেছেন, তাঁর থেকে কাটমানি নিয়েছেন। এ নিয়ে কোনও সন্দেহ নেই, তদন্ত হলেই সত্য প্রকাশিত হবে।'

বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'গোটা কলকাতাকে অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে, প্রতি স্কোয়ার ফুটে তো তারা পয়সা নেয়। প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফুট কাউন্সিলর বলা হয়। একেক জন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: চার মাস বয়সেই ২৪০ কোটির মালিক, নাতিকে উপহার নারায়ণ মূর্তির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget