এক্সপ্লোর

RG Kar News: শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়

RG Kar Protest: প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় অভয়ালয়া। রাস্তার ধারে মানববন্ধন প্রতিবাদীদের। সবার হাতে উড়ল জাতীয় পতাকা

কলকাতা: সকাল থেকে বৃষ্টিতে ভিজতে জেলা থেকে শহর। কিন্তু তার মধ্যেই ক্রমাগত বাজছে ঢাক.. কোথাও কাঁসর, কোথাও ঘণ্টা। নাহ.. মহালয়া বলে নয়। 'দ্রোহকাল' বলে। এখনও বিচার হয়নি আরজি করের ঘটনার। যে মেয়ের কথা আজ বাংলার প্রত্যেকটা মানুষের মুখে মুখে, এখনও বিচার পায়নি সেই তিলোত্তমা। মানুষ পথে নেমেছে, বিচার চেয়েছে। দিনের পর দিন রাস্তায় হয়েছে আন্দোলন, প্রতিবাদ। মহালয়ার বিশেষ দিনেও বাদ গেল না সেই প্রতিবাদ কর্মসূচী। মহালয়ার আগের রাতে আর মহালয়ার ভোরে চলল রাত থেকে ভোর দখল। জেলা থেকে শহরতলি.. পথে পথে হল প্রতিবাদ। রাত থেকে ভোর, বিচারের দাবিতে পথে মানুষ। মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে প্রতিবাদ।  ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল প্রতিবাদের প্রদীপ।

প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় অভয়ালয়া। রাস্তার ধারে মানববন্ধন প্রতিবাদীদের। সবার হাতে উড়ল জাতীয় পতাকা। পুজোয় আছি, উৎসবে নেই, একসুরে গর্জে উঠলেন প্রতিবাদীরা। পথে পথে বাজল শাঁখ। স্লোগানে স্লোগানে চলল পথে পথে প্রতিবাদ। মহিলারা এসেছিলেন সাদা-শাড়ি লাল পাড় পরে। পোশাকের রঙমিলান্তি যেন বুঝিয়ে দিল, সবাই এক পথে আছেন, একসঙ্গে আছেন। স্লোগান উঠল, 'উৎসব কবে হবে? আমার দুর্গা বিচার পেলে'। কেবল বেহালা নয়, শহরের একাধিক জায়গায় প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেছিল বিভিন্ন সংস্থা। তবে কোনও সংস্থারই কোনও রাজনৈতিক রং ছিল না। সাধারণ মানুষেরাই সম্মিলিত হয়ে নেমেছিলেন পথে। প্রতিবাদ দেখা গেল গড়িয়াতেও। 

কেবল শহর নয়.. প্রতিবাদের সুর শহরতলিতেও। মহালয়ার সকালে নিয়মমাফিক তর্পণ হয় উত্তরপাড়া গঙ্গার ঘাটে। সেই সঙ্গে এদিন উত্তরপাড়ার দোলতলা গঙ্গার ঘাটে হাজির হয়েছিলেন প্রতিবাদীরাও। প্রত্যেকের গায়েই ছিল কালো পোশাক। সবাই মিলে অভয়ার শান্তিকামনায় প্রদীপ ভাসান জলে। ওঠে ন্যায়বিচারের দাবিও। অন্যদিকে কোচবিহারে মহালয়ার সকালে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদী মিছিল বেরোয় রাস্তায়। প্রত্যেকের গায়ে ছিল কালো পোশাক। ভোর দখল চলে মেদিনীপুর, বর্ধমানেও। এছাড়ায় শহর থেকে শহরতলি.. রাস্তায় রাস্তায় কালো পোশাকে মিছিল করেন মহিলারা। শহর থেকে শহরতলি.. রাস্তায় রাস্তায় ঢাক দেখা যায় মহিলাদের হাতেও। ঢাক বাজিয়ে, শঙ্খে ফুঁ দিয়ে চলে উৎসব নয়, প্রতিবাদ।

আরও পড়ুন: New Music Video: প্রথমবার পুজোর গানে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রকাশ্যে এল অভিনেত্রীর প্রথম লুক

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget