এক্সপ্লোর

Rabindranath Tagore's Statue Broken: ভাঙল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, পুরুলিয়া পুরসভার সিদ্ধান্তে বিতর্ক

Purulia News: ২০২১ সালে, তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার দোরগোড়ায় গীতাঞ্জলি নামের বেদি তৈরি করে প্রতিষ্ঠা করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়া পুরসভার গেটের সামনে ভাঙা হল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। এই নিয়ে শুরু হয়েছে শোরগোল। পুরুলিয়া পুরসভার গেটের সামনে বসানো ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। বৃহস্পতিবার রাতে সেই মূর্তি ভেঙে ফেলে পুর কর্তৃপক্ষ। এই নিয়ে তৃণমূলের অন্দরেই ক্ষোভ।

মূর্তি ভাঙা নিয়ে বিতর্ক: উন্নয়নের দোহাই দিয়ে ভাঙা হল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। ২০২১ সালে, তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার দোরগোড়ায় গীতাঞ্জলি নামের বেদি তৈরি করে প্রতিষ্ঠা করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। ঘটা করে উদ্বোধন করেছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু। রবিবার দেখা গেল, সেখানে বেদির একাংশ থাকলেও, রবি-মূর্তির কোনও চিহ্নই নেই। ঘটনা ঘিরে শোরগোল পড়তেই পুরুলিয়া পুরসভার চেয়ারম্যানের মুখে শোনা গেল উন্নয়নের আজব সাফাই। পুরপ্রধান নবেন্দু মাহালির দাবি, "সসম্মানে রবীন্দ্রনাথের মূর্তি সরানো হয়েছে। ওখানে মূর্তির জন্য ড্রেন ব্লক হয়ে যাচ্ছিল। তাই ভাঙা হয়েছে। সম্মানে অন্য জায়গায় বসানো হবে।'' যদিও তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার এই কাজকে হঠকারী বলেই দাবি করেছে এলাকার তৃণমূল নেতৃত্বের একাংশ। INTTUC-র শহর সভাপতি কাজল মুখোপাধ্যায় বলেন, "হঠাৎ করে মূর্তি ভাঙা হয়েছে, কোনও আলোচনা না করেই কেন এমন হল? পরিকল্পনাহীন কাজ।''

ঘটনা কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রঙ্গা বলেন, "বাংলার সংস্কৃতি-সম্মান এই সরকারের আমলে ছোট হয়ে যাচ্ছে। একটা মূর্তি কত জায়গা নিচ্ছে যে হাইড্রেন পরিষ্কার করা যাচ্ছে না! আসলে আবার মূর্তি তৈরির নামে টেন্ডার দিয়ে টাকা কমানোর জন্য এই কাজ করা হয়েছে।''

কোথাও উন্নয়নের দোহাই দিয়ে ভাঙা হল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। কোথাও আবার রাজনৈতিক পতাকা আর ফ্লেক্স-ফেস্টুনের ভিড়ে ঢাকা পড়লেন কাজি নজরুল ইসলাম। প্রায় একই বিপন্নতার ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। সেখানে সিপিএমের এরিয়া কমিটির সম্মেলনের প্রচারের ধাক্কায় কার্যত আড়াল হয়ে গেলেন আরেক কবি। সিপিএমের পতাকা-ফেস্টুনের পাশাপাশি, বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরির মতো দুই প্রয়াত সিপিএম নেতার ফ্লেক্সে ঢাকা পড়তে দেখা গেল কবি নজরুল ইসলামের মূর্তির অর্ধেক অংশ।  এই ঘটনাকে হাতিয়ার করে একযোগে আক্রমণ শানিয়েছে তৃণমূল ও বিজেপি।সমালোচনার মুখে পড়ে ঘটনা ঘিরে অস্বস্তি ঢাকার চেষ্টা করেছে স্থানীয় বাম নেতৃত্ব। প্রাক্তন বিধায়ক ও জেলা কমিটির সদস্য বিপ্রেন্দু চক্রবর্তী বলেন, "লালঝান্ডার আলোয় নজরুল উদ্ভাসিত। লালঝান্ডা আর নজরুলের মধ্যে বিভাজন কেউ তৈরি করতে পারবে না। বিরোধীদের থেকে রাজনীতি শিখব না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Bangladesh: ফোনে চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষ! সিলেটে নামল সেনা, আহত ৬০

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
West Bengal News Live Updates: গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rahul Gandhi News: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’

ভিডিও

Murshidabad | স্ট্যান্ড তোলা নিয়েই এবার স্টেশন মাস্টারকে ধমকানোর অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ২ ।২৯-এর ভোটে মোদির বিরুদ্ধে রাহুলকেই মুখ মানছেন মমতা-সহ বিরোধী নেতৃত্ব?
GhantaKhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ১ । দেশজুড়ে কর্মসূচি BJPর | কলকাতায় মিছিলে নিতিন নবীন | ABP Ananda LIVE
Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget