এক্সপ্লোর

Garia News: দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলেন প্রতিবেশীরাই, গড়িয়ার ফ্ল্যাট থেকে সপুত্র ঝুলন্ত দেহ উদ্ধার দম্পতির !

Body Recovered: গত বছর নভেম্বর মাসেই আনন্দপুরে নোনাডাঙার বাল্মিকী আবাসন থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধে

পার্থপ্রতিম ঘোষ, নরেন্দ্রপুর : গড়িয়ায় একই পরিবারের তিন জনের পচা-গলা দেহ উদ্ধার। গড়িয়া স্টেশনের কাছে একটি ফ্ল্যাট থেকে দেহগুলি উদ্ধার করা হয়। ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় স্বামী-স্ত্রী ও ছেলের দেহ। দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরাই প্রথমে পুলিশে খবর দেন। পরে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে দেহগুলি উদ্ধার করে।

পাশের ফ্ল্যাটের এক মহিলা বলেন, "এক জন বয়স্ক মানুষ , তাঁর স্ত্রী এবং কমবয়সি ছেলে থাকতেন। আমার বাড়ি গঙ্গাসাগর। শনিবার আমি এখানে এসেছি। তখন থেকেই দরজাটা বন্ধ। গত পরশু থেকে গন্ধটা পাওয়া যাচ্ছে। উপরে যাওয়ার জন্য জুতো নিতে এসে গন্ধ পাই। মনে করেছিলাম, ইদুঁর মরেছে বোধ হয়। এত গন্ধ। তার পরে আমার মেয়েও বলছে কোথা থেকে গন্ধটা আসছে ! আমরা শনিবার থেকে এসেই ওঁদের দেখতে পাইনি।" 

জানা গেছে, এটি মৈত্র পরিবার। স্বামী, স্ত্রী ও বছর ৩৫-৪০-এর ছেলে তাঁদের। দরজার লক ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। দরজা যেহেতু ভেতর থেকে বন্ধ ছিল তাই প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এরা তিন জন আত্মহত্যা করে থাকতে পারে। তবে, কেন এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের অনুমান, অনেক দিন আগেই এমন ঘটনা ঘটে থাকতে পারে।

গত বছর নভেম্বর মাসেই আনন্দপুরে নোনাডাঙার বাল্মিকী আবাসন থেকে বৃদ্ধ দম্পতির দেহ (Couple Body Recovery In Anandapur) উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধে। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, স্ত্রীকে গলা কেটে নৃশংসভাবে খুন করে আত্মঘাতী হন বৃদ্ধ।  শারীরিক অসুস্থতার ফলে দু'জনেই অবসাদে ভুগতেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করে। 

আনন্দপুর থানায় খবর যায়, বাল্মিকী আবাসনের ছাদ থেকে এক ব্য়ক্তি পড়ে গিয়েছেন। পরবর্তী কালে জানা যায়, ওই ব্যক্তির নাম অমূল্য সমাদ্দার। তাঁর ৭৩ বছর বয়স। প্রাথমিক তদন্তে আরও উঠে আসে, ওই বৃদ্ধ ছাদ থেকে ঝাঁপ দিয়েছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার তদন্ত শুরু করার পর অমূল্য সমাদ্দারের বাড়ি গেলে পুলিশ দেখতে পায়, এক বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। পরে জানা যায়, বৃদ্ধার নাম গীতা সমাদ্দার। ৬৩ বছরের গীতা, মৃত বৃদ্ধের স্ত্রী। পুলিশ জানায়, ছুরি দিয়ে গলা কাটা ছিল বৃদ্ধার। তদন্তে প্রাথমিক ভাবে জানা যায়, বৃদ্ধই ছুরি দিয়ে বৃদ্ধার গলা কাটেন। তার পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেন বলে দাবি করে পুলিশ। গত ১০ বছর ধরে শয্যাশায়ী ছিলেন গীতা। অমূল্যই তাঁর দেখভাল করতেন। চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি অমূল্য। ডাক্তার জানান, হৃৎপিণ্ডের সমস্যা হয়েছে বৃদ্ধের। হাসপাতালে ভর্তি হতে হবে। তারপরই অনুমান করা হয়, অবসাদ চেপে বসে। স্ত্রী এবং তাঁর দেখভাল কে করবেন, সেই  চিন্তায় পড়ে যান অমূল্য। সম্ভবত সেখান থেকেই 'খুন' ও 'আত্মহত্যা'। বৃদ্ধের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget