এক্সপ্লোর

Garia Incident: প্রশাসনের নাকের ডগায় কাটা গ্যাসের কারবার! আতঙ্কে কাঁটা স্থানীয়রা

CNG Auto:লোকালয়ের মধ্যে এই বেআইনি কারবার চলছিল কী করে? কেন তা পুলিশ-প্রশাসনের নজর এড়িয়ে গেল? উঠছে প্রশ্ন

হিন্দোল দে, কলকাতা: দূষণ কমাতেই আনা হয়েছিল গ্যাসের অটো (CNG)। কিন্তু সেখানেও গলদ। রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে বেআইনি ভাবে গ্যাস ভরা হচ্ছে অটোয়। গড়িয়া (Garia Station) স্টেশনের কাছে বাঁশপোল এলাকায় রমরমিয়ে চলছে এমনই ব্যবসা- যা কাটা গ্যাসের ব্যবসা হিসেবেই চলতি কথায় পরিচিত। 

এই কাজের জন্য়ই আগেরদিন রাতে গ্য়াস ভরার সময় বিস্ফোরণে জখম হন ওই দোকানের এক কর্মী। পুলিশ সব জেনেও কোনওরকম পদক্ষেপ করেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অন্যদিকে পুলিশের দাবি, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আগেরদিন রাতেই এই এলাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে অটোয় গ্যাস ভরার সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে জখম হন কাটা গ্যাসের দোকানের কর্মী। দমকলের ২টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল জানিয়েছে, ছোট্ট দোকানটিতে মজুত ছিল ৬০টি LPG সিলিন্ডার । 

লোকালয়ের মধ্যে এই বেআইনি কারবার (illegal CNG Business) চলছিল কী করে? কেন তা পুলিশ-প্রশাসনের নজর এড়িয়ে গেল? মজুত সিলিন্ডারে যদি বিস্ফোরণ হতো তাহলে কতটা বিপর্যয় হতো তা ভেবেই আঁতকে উঠছেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার জেরে দোকানটি সিল করে দিয়েছে পুলিশ।

বুধবারও ওই এলাকায় গিয়েছিল এবিপি আনন্দ। কিন্তু মঙ্গলবার রাতের ঘটনার পরেও ফেরেনি হুঁশ। বুধবার সকালেও বিপজ্জনকভাবে চলছে কাটা গ্যাসের কারবার। গড়িয়া স্টেশন থেকে গঙ্গাজোয়ারা যাওয়ার রাস্তা পাশে দেখা গেল, একটি দোকানে বেআইনিভাবে গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস ভরা হচ্ছে অটোতে। ক্যামেরা দেখেই শাটার নামিয়ে গা ঢাকা দিলেন দোকানদার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন সব জানে, তাই ব্যবসা চলছে রমরমিয়ে। পুলিশের বক্তব্য, যাঁর দোকান তাঁকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। কোথায় কোথায় এরকম ব্যবসা চলছে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় বুধবার পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।          

একদিকে যখন বেআইনি গ্যাস কারবার হচ্ছে। তখন সিএনজির অভাবে থমকে রয়েছে কলকাতা পুরসভার ওয়াটার স্প্রিঙ্কলার গাড়ি। দূষণ রুখতে এই গাড়ির ব্যবহার করে কলকাতা পুরসভা। জল ছিটিয়ে ধুলো কমানোর চেষ্টা করা হয়। কিন্তু সিএনজির অভাবেই থমকে রয়েছে এই গাড়ি। তার জেরেই হোঁচট খাচ্ছে দূষণ নিয়ন্ত্রণের কাজও।   

আরও পড়ুন: পুজো করেন বামাক্ষ্যাপার বংশধরেরা! এই পুজোয় জড়িয়ে বহু জনশ্রুতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget