এক্সপ্লোর

Goutam Deb Exclusive : ' দিদির কাছে বরাবরই বাড়তি প্রশ্রয় পাই ', আপ্লুত শিলিগুড়ির 'নতুন মেয়র হতে চলা' গৌতম

Siliguri Municipal Election 2022 : ' বারবার শিলিগুড়িতে আশাপূরণ হচ্ছিল না, হীনমন্যতায় ভুগছিলাম। ' বললেন গৌতম দেব

শিলিগুড়ি : অবশেষে জয় । কয়েক দশকের খরা কাটিয়ে, শিলিগুড়ি পুরসভায় ঘাসফুল ফুটল। শিলিগুড়ি পুরভোটে কার্যত ধসে গেল বিজেপি। ৩৩ নম্বর ওয়ার্ডে জয় পেলেন গৌতম দেব। ৩ হাজারের বেশি ভোটে এল জয়। দলনেত্রী ঘোষণা করেও দিলেন শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র হবেন গৌতমই।  আপ্লুত হয়ে গৌতমও বলে ফেললেন, দিদি আমার জীবনের ধ্রুবতারা । দিদির রোডম্যাপে এগিয়েই সাফল্য !  কী ভাবছেন তিনি, জয়ের পর প্রথম প্রতিক্রিয়া দিলেন এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে । 

কী ভাবছেন শিলিগুড়ির উন্নয়ন নিয়ে ? হবু মেয়র জানালেন, শিলিগুড়িতে ট্যাক্সি চালু করে শহরের গতি বাড়ানো তাঁর অন্যতম লক্ষ্য। ভাবনায় রয়েছে পানীয় জলের বিষয়টিও। বললেন, বস্তিবাসীকে জমির অধিকার দেব, মাথার উপর ছাদের ব্যবস্থা করব।  প্রাণবন্ত গতিশীল করে তোলা হবে শিলিগুড়ি শহরকে। ঢেলে সাজানো হবে জলনিকাশী ব্যবস্থা । নাগরিকদের সঙ্গে আলোচনা করে এগোবে কর্পোরেশন। তাঁদের বক্তব্য শুনেই এগোব আমরা।

আরও পড়ুন :

ঝড়ের গতিতে এগচ্ছে তৃণমূল, দিকে দিকে উড়ছে সবুজ আবির, শুরু উৎসব

হেরে গিয়েছিলেন বিধানসভা ভোটে। সেখান থেকে রকেট সদৃশ উত্থান গৌতমের। 'বারবার শিলিগুড়িতে আশাপূরণ হচ্ছিল না, হীনমন্যতায় ভুগছিলাম। আগামী দিনে আরও নম্র বিনয়ী হয়ে  কাজ করব। ' জয়ের পর বললেন তিনি। 

নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গৌতম দেব বলেন, 'দিদি বলেছিলেন , জয়যাত্রায় যাও হে। আমরা সেদিকেই এগোচ্ছি।  ... দিদির আশীর্বাদেই এগোচ্ছি, দিদি আমার জীবনে ধ্রুবতারা । ' আসানসোল, চন্দননগর বা বিধাননগর কোথাওই মেয়রের নাম ঘোষণা করেননি দলনেত্রী। কিন্তু গৌতমের নাম চূড়ান্ত। কেন? তিনি জানালেন, বরাবরই দিদির কাছে বাড়তি প্রশ্রয় পাই, সেই ছাত্র রাজনীতির সময় থেকেই। উনি আমার ফ্রেন্ড ফিলোজফার গাইড। ' 

শিলিগুড়ির পুরভোটে সকলের নজর ছিল সিপিএম-তৃণমূল-বিজেপির হেভিওয়েট ত্রয়ীর দিকে। সিপিএমের অশোক ভট্টাচার্য, তৃণমূলের গৌতম দেব এবং বিজেপির শঙ্কর ঘোষ। বিধানসভা ভোটে হেরে গেছিলেন, কিন্তু, পুরভোটে ৩৩ নম্বর ওয়ার্ড থেকে সাড়ে তিন হাজারের বেশি ভোটে জিতলেন গৌতম দেব। প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন মেয়র তথা সিপিএমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অশোক ভট্টাচার্য ৫১০ ভোটে পরাজিত হলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget