এক্সপ্লোর

Malda News: বিছানা থেকে জমা জলে পড়ল দেড় বছরের শিশু! মর্মান্তিক মৃত্যু

গৌরাঙ্গটলায় এক জলমগ্ন বাড়িতে বিছানা থেকে পড়ে যায় একটি শিশু।

অভিজিৎ চৌধুরী, মালদা: বিছানা থেকে পড়ে জমা জলে ডুবে মর্মান্তিক মৃত্যু দেড় বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার ভূতনির গৌরাঙ্গটলায়। প্রায় ১ মাস ধরে বাঁধ ভেঙে প্লাবিত ভূতনির বিস্তীর্ণ এলাকা। 

বন্যা পরিস্থিতির জেরে বাড়িতেই জলের উপরেই মাচা করে আশ্রয় নিয়েছেন অনেকে। গৌরাঙ্গটলায় তেমনই এক জলমগ্ন বাড়িতে বিছানা থেকে পড়ে যায় একটি শিশু। জলের উপর মাচা তৈরি করে ঘুমিয়েছিল গোটা পরিবার। ঘুম ভেঙে মা-বাবা উঠে গেলেও, শিশু ওখানেই ঘুমোচ্ছিল। ঘুমের মধ্যেই আচমকা জলে পড়ে যায় সে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার জেরে শোকের ছায়া এলাকায়। 

শিশু মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মা সীমা। দোকান থেকে ফিরে তিনি যে তাঁর শিশুকে জীবন্ত দেখবেন না, তা স্বপ্নেও ভাবতে পারেননি। নিমিষেই বিপদ ঘটে গেল। পরিবারের সদস্যদের দাবি, ভুতনির পশ্চিম রতনপুরের বাঁধ ভেঙে মানিকচক ব্লকের হীরানন্দপুর পঞ্চায়েতের উত্তর নন্দীটোলা গ্রামে জল ঢুকে পড়েছে। স্থানীয় বাড়ির মধ্যেও ঢুকে পড়েছে জল। আর তাতেই এই দুর্ঘটনা ঘটেছে। ২-৩ দিন হয়ে গেলেও জল নামছে না। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে শিশুটিকে একটি চৌকির মধ্যে ঘুম পাড়িয়ে পাশের দোকানে গিয়েছিলেন মা সীমা। কিন্তু শিশুটি কোনভাবে বিছানা থেকে গড়িয়ে জলের মধ্যে পড়ে যায়। সীমা ঘরে ঢুকে তাঁর সন্তানকে জলে পড়ে যেতে দেখলে তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।                                      

এর আগে গত দোসরা অগাস্ট বিরাটিতে ঘরে জমা জলে ডুবে মৃত্যু হয় ৫ মাসের শিশুর। প্রায় এক মাস ধরে ঘরে বৃষ্টির জল জমে ছিল, অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। 

 

এর আগে জমা-জলেই পড়ে যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। সোমবার নিখোঁজ থেকে মঙ্গলবার রাতে ২০ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার পুকুর থেকে উদ্ধার হয়েছিল এক যুবকের দেহ। গোটা ঘটনায় বেহাল নিকাশির অভিযোগ তুলে পুরসভার দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। পাল্টা এলাকার বাসিন্দাদেরই সচেতনতার পাঠ দিয়েছিলেন তৃণমূল পরিচালিত মহেশতলা পুরসভার চেয়ারম্যান।  

 

সেরা শিরোনাম

State Government : ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ টাকা, বড় ঘোষণা রাজ্যের, পুরো টাকা কবে ? চূড়ান্ত বিবরণীতে কী বলা হয়েছে ?
State Government : ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ টাকা, বড় ঘোষণা রাজ্যের, পুরো টাকা কবে ? চূড়ান্ত বিবরণীতে কী বলা হয়েছে ?
Baraipur Case: শুধু ধর্ষণ-খুন না, বারুইপুরে এই সব কাজে জড়িতরা মহা বিপদে ! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Baraipur Case: শুধু ধর্ষণ-খুন না, বারুইপুরে এই সব কাজে জড়িতরা মহা বিপদে ! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: বারুইপুরকাণ্ডে নয়া নাম ! 'রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট তৃণমূলের
বারুইপুরকাণ্ডে নয়া নাম ! 'রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট তৃণমূলের
Suvendu Adhikari Baraipur Case: 'যারা ইন্ধন দিয়েছে, তারাও কিন্তু ভুগবে', বারুইপুরকাণ্ডে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর?
'যারা ইন্ধন দিয়েছে, তারাও কিন্তু ভুগবে', বারুইপুরকাণ্ডে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর?

ভিডিও

Baruipur News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বারুইপুরে নিহত নাবালকের বাবা
RG Kar Case : আর জি কর কাণ্ডে কড়া পদক্ষেপ, আরও ৪ মাস সাসপেন্ড ৩ IPS । BJP News
Suvendu Adhikari: বারুইপুর SP অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু
Abhishek Banerjee।মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের,অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ
Baruipur News: 'অপরাধ যে যে করেছে, তারা কেউ বাঁচবে না', বারুইপুরের ঘটনা নিয়ে বললেন Rupa Ganguly

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget