এক্সপ্লোর

Ghatal Flood: ফের প্লাবন আতঙ্ক ঘাটালে, বন্ধ গাড়ি চলাচল, ফসলের ক্ষতির আশঙ্কা

West Midnapore: ঝুমি নদীর জলে প্লাবিত ঘাটাল ব্লকের মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম। পালপুকুর থেকে ঘোড়ই ঘাটে উঠল জল, বন্ধ গাড়ি চলাচল।

সোমনাথ দাস, ঘাটাল: টানা কয়েকদিনের বৃষ্টির জেরে ফের প্লাবন আতঙ্ক। বন্ধ যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্থ হয়েছে চাষের জমিও। এই ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের (Ghatal)। জল বাড়লে কী হবে তা ভেবেই আতঙ্কে স্থানীয়রা।

ফের প্লাবন আতঙ্ক ঘাটাল: ঝুমি নদীর জলে প্লাবিত ঘাটাল ব্লকের মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম। পালপুকুর থেকে ঘোড়ই ঘাটে উঠল জল, বন্ধ গাড়ি চলাচল। হাঁটু সমান জলে সাইকেল কাঁধে নিয়ে ঝুঁকির পারাপার করছে স্থানীয়রা। বেশ কয়েকটি গ্রামের যোগাযোগের একটিমাত্রা রাস্তা বলেই দাবি স্থানীয়দের। স্থানীয়রা বলছেন, জল আরও বাড়লে নামাতে হবে নৌকা। ইতিমধ্যে কয়েকটি গ্রামে জল ঢোকায় ক্ষতি হয়েছে ফসলরেও। মনসুকা, পার্বতীচক, কোন্দরপোচক সহ বেশ কয়েকটি গ্রামের কৃষি জমি জলের তলায়। ফসল নষ্ট দাম চড়ে বলেই আশঙ্কা সাধারণ মানুষের।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুষ্পষ্ট নিম্নচাপ ধীরগতিতে এগিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি এখন ঝাড়খণ্ড ছত্তীসগড় এলাকায় অবস্থান করছে। ছত্তীসগড় থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। আর তার জেরেই  দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যের পূর্ব দিকের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ হলেও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি চলবে আরও দুদিন। পশ্চিমবঙ্গের  উপকূলে ও পশ্চিমের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত  গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের  জেলাগুলিতে। ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায়।

তবে শুধু পশ্চিম মেদিনীপুরই নয়, প্লাবন আতঙ্ক তৈরি হয়েছে, অন্য জেলাতেও। নিম্নচাপের টানা বৃষ্টিতে বাঁকুড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাঁকুড়া শহর লাগোয়া ভাদুল সেতু দ্বারকেশ্বরের জলে ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ। সমস্যায় পড়েছেন আশপাশের প্রায় ৩৫টি গ্রামের মানুষ। মীনাপুর সেতুর ওপর দিয়েও বইছে দ্বারকেশ্বরের জল। যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন ৮টি গ্রামের বাসিন্দারা। বাঁকুড়া শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী নদীর জল বইছে মানকানালি সেতুর ওপর দিয়ে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় এই সেতুটিও ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: North 24 Parganas Weather: সকাল থেকেই মুখভার, দফায় দফায় বৃষ্টি উত্তর ২৪ পরগনায়

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget