এক্সপ্লোর

Giriraj Singh 'thumka' remark: 'ঠুমকা' মন্তব্যের জের, মন্ত্রীর জামা খুলে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার!

Malda TMC Threats BJP : বাংলার বিজেপি নেতা-নেত্রীদেরও লাঠিপেটা করার দাওয়াই দিলেন মালদার তৃণমূলের জেলা সভাপতি। 

মালদা : 'কোনও ধানের জমিতে মোষ ঢুকে গেলে লাঠি দিয়ে তাড়াতে হয়'...গিরিরাজ সিংহর 'ঠুমকা' মন্তব্যের জবাবে বেলাগাম আরেক তৃণমূল নেতা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহর মন্তব্যের বিরোধিতা করে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল। এই আবহেই বাংলার বিজেপি নেতা-নেত্রীদেরও লাঠিপেটা করার দাওয়াই দিলেন মালদার তৃণমূলের জেলা সভাপতি। 

আবদুর রহিম বক্সী বলেন, 'কোনও ধানের জমিতে মোষ ঢুকে গেলে লাঠি দিয়ে তাড়াতে হয়, পশ্চিমবঙ্গের মানুষ সেভাবে লাঠিপেটা করে বিশ্বাসঘাতক বঙ্গ বিজেপিকে তাড়াবে'। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর জামা খুলে নেওয়ার হুঁশিয়ারি দেন মালদার তৃণমূলের জেলা সভাপতি। 

তৃণমূল নেতার এই মন্তব্যের পাল্টা জবাবও এসেছে গেরুয়া শিবির থেকে। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, মানুষই ওদের লাঠিপেটা করবে ! 

মঙ্গলবার ছিল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। নেতাজি ইন্ডোরে আয়োজিত অনুষ্ঠানে অভিনেতা সলমন খান, পরিচালক মহেশ ভট্ট, অভিনেত্রী সোনাক্ষী সিনহাদের নাচের সঙ্গে পা মেলান মুখ্য়মন্ত্রী। তা নিয়েই এবার এবিপি আনন্দকে দেওয়া EXCLUSIVE সাক্ষাৎকারে মমতা বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য় করেন মোদি মন্ত্রিসভার সদস্য় গিরিরাজ সিং। তিনি বলেন, ' পুরো বাংলা দুর্নীতিতে ডুবে রয়েছে। গরিবের অধিকার কেড়ে নিয়ে দুর্নীতি করা হচ্ছে। কিন্তু, ফিল্ম ফেয়ারে সলমন খানের সঙ্গে ঠুমকা করছিলেন। এটা খুবই দুর্ভাগ্য়ের। ' 

ঠুমকা বিতর্কের আঁচে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি থেকে কলকাতা। বিজেপিকে নারী বিদ্বেষী বলে আক্রমণ করে পথে নামে  তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে বহিষ্কারের দাবিতে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসেন
তৃণমূলের মহিলা সাংসদরা। এই ইস্যুতে তৃণমূল ও বিজেপি বিধায়কদের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভা। 

এই আবহেই আবদুর রহিম বক্সী একটি সভায়  গিরিরাজকে হুঁশিয়ারি দিয়ে বলেন,' জেনে রাখো বাংলার মাটি মালদায় তোমাকে পেলে তোমার জামা খুলে প্রমাণ করে দেব। বাংলার মাটি অপদার্থতা বরদাস্ত করে না।' 

গিরিরাজের মন্তব্যে যখন তোলপাড় রাজনীতি, তখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ব্যাখ্যা, ' ভাষা এক এক জায়গার এক একরকম হয়। ঠুমকা লাগানো মানে নাচছিলেন। আমরা বাংলায় যাকে নাচা বলি। মমতা বন্দ্য়োপাধ্য়ায় তো নাচছিলেন। উনি (গিরিরাজ) তো মিথ্য়ে কথা বলেননি। তবে, এটা তো ঠিকই, মুখ্য়মন্ত্রীর কি সেই সময় থাকে, একজন মুখ্য়মন্ত্রী তিনি সলমন খানের সঙ্গে নাচছিলেন। এই সময় একজন মুখ্য়মন্ত্রী পান কীকরে? এত এনার্জিই বা আসে কোথা থেকে? ' 

আপাতত, আবদুর রহিম বক্সীর মন্তব্য ঘিরে তপ্ত রাজনীতি।  

আরও পড়ুন : সাধারণের মাথায় হাত ! এক লাফে বেড়ে গেল ডিমের দাম

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: ‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget