এক্সপ্লোর

Metro Problem: ফের মেট্রোয় যান্ত্রিক ত্রুটি, গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত

Kolkata Metro Update: সদ্য পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, সপ্তাহের শুরুর দিনেই ফের মেট্রোয় বিভ্রাট। নোয়াপাড়া স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটি দেখা দিল মেট্রোয়

কলকাতা: মেট্রো চলাচল তো বাড়ছে, কিন্তু যাত্রীদের সমস্যা মিটছে কই? নিত্যনতুন অশান্তিতে জেরবার কলকাতা মেট্রো (Kolkata Metro)। কখনও বিভিন্ন সমস্যায় বন্ধ হয়ে যাচ্ছে মেট্রো চলাচল, আবার কখনও কখনও মেট্রো চলাচলের অসম্ভব বিলম্বে নাজেহাল যাত্রীরা! সপ্তাহের প্রথম দিনেই কলকাতা মেট্রো পরিষেবার বেহাল ছবিটা এল সামনে। আজ সোমবার। সপ্তাহের শুরুর দিনই মেট্রো পরিষেবার বেহাল অবস্থায় নাজেহাল অফিস যাত্রীরা। মেট্রো চলাচলে অস্বাভাবিক বিলম্ব তো ছিলই, এবার, দক্ষিণেশ্বর-ব্রিজি রুটে বিভিন্ন স্টেশনে ডিসপ্লে বোর্ড 'অন্ধকার' হয়ে রয়েছে। কখন মেট্রো আসবে দেখাই যাচ্ছে না। 

এখানেই শেষ নয়, সদ্য পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, সপ্তাহের শুরুর দিনেই ফের মেট্রোয় বিভ্রাট। নোয়াপাড়া স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটি দেখা দিল মেট্রোয়। এর ফলে, গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে বলেই জানা যাচ্ছে। আপ ও ডাউন ২ লাইনেই পরিষেবা ব্যাহত হয়েছে। ব্যস্ত সময়ে নাকাল হচ্ছেন অফিস যাত্রীরা। অভিযোগ, স্টেশনে আধঘণ্টা বা তারও বেশি সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। মেট্রো আসলেও তাতে অসম্ভব ভিড়। অনেক সময়ে ওঠাই যাচ্ছে না। অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাটে নাকাল যাত্রীরা। 

আজ, সপ্তাহের শুরুর দিনই মেট্রোর পরিষেবা নিয়ে অভিযোগ উঠছিল। অভিযোগ উঠেছে, পার্ক স্ট্রিট, শ্যামবাজার, বেলগাছিয়া, দমদম স্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্টেশনের মেট্রোর ডিসপ্লে বোর্ড অন্ধকার হয়ে রয়েছে। ফলে কখন ট্রেন আসবে, তা জানা যাচ্ছে না। মেট্রো স্টেশনে যেমন ভিড় জমছে, তেমনই মেট্রো না আসার কারণে নাজেহাল হচ্ছেন মানুষ। ভিড় জমাচ্ছেন মেট্রো স্টেশনে। আজ সোমবার। সপ্তাহের শুরুর দিন। স্বভাবতই মেট্রোয় শনি বা রবিবারের তুলনায় ভিড় বেশি। প্রত্যেকেই অফিসমুখী। আর সেই সপ্তাহের শুরুর দিনেই ফের একটা বিভ্রাটের ছবি কলকাতা মেট্রোয়। 

গুরুত্বপূর্ণ সব স্টেশনে অন্ধকার হয়ে রয়েছে ডিসপ্লে বোর্ড। তার ফলে, কখন ট্রেন আসবে জানা যাচ্ছে না। অন্যদিকে মেট্রো পরিষেবা বেহাল হওয়ার কারণে ট্রেন আসতে অস্বাভাবিক বিলম্ব হচ্ছে। এর ফলে মেট্রো স্টেশনে যাত্রীদের ভিড় জমেছে। প্রত্যেকেই ক্ষোভপ্রকাশ করছেন মেট্রোর পরিষেবা নিয়ে। তবে মেট্রোর এই ছবিটা নতুন নয়। গ্রীন লাইন চালু হলেও, মেট্রো পরিষেবার সার্বিক উন্নতি হচ্ছে না। সদ্যই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে একটি ভয়াবহ খুনের ঘটনা ঘটেছে। এর ফলে প্রশ্নের মুখে পড়েছে মেট্রোর নিরাপত্তাও।

পরে মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে, কিছুক্ষণের জন্য মেট্রো পরিষেবা ব্যহত হয়েছিল। বেলা ১২টা ১০ থেকে ফের মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget