এক্সপ্লোর

Gold Recovery: কোমরের বেল্টে লুকিয়ে ১০ কোটির সোনা! হঠাৎ হানায় পর্দাফাঁস

Siliguri News: কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা দফতরের অভিযানে কয়েক কোটি টাকার সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

সনৎ ঝা ও বাচ্চু দাস, শিলিগুড়ি: পঞ্চায়েত ভোটের আগে বিপুল পরিমাণে সোনা উদ্ধার শিলিগুড়ি (Siliguri) শহরে। কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা দফতরের অভিযানে কয়েক কোটি টাকার সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। 

কত টাকার সোনা: 
এদিন উদ্ধার হওয়ার সোনার বাজারমূল্য ১০ কোটি টাকা। যা উদ্ধার হয়েছে সবই সোনার বার। কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা দফতরের (ডিআরআই) অভিযানে উদ্ধার। ওই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে ডিআরআই। ধৃতরা হল নির্মলেন্দু পাল, সুজন পাল, পীযূষ পোদ্দার ও সুজিত দাস। ধৃতরা প্রত্যেকে অসমের (Assam) করিমগঞ্জের বাসিন্দা।

ডিআরআই তরফে আইনজীবী রতন বণিক জানান, কলকাতায় সোনা পাচারের উদ্দেশ্যে শনিবার রাতে ধৃতরা করিমগঞ্জ স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওঠে। সেই খবর পায় ডিআরআই। গোপন সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতেই চলে অভিযান। রবিবার এনজেপি স্টেশনে (NJP Station) অভিযান চালায় ডিআরআই (DRI)। ট্রেনে উঠে সন্দেহজনক চারজনকে আটক করা হয়।

কোথা থেকে উদ্ধার:
যে চারজনকে আটক করা হয়। তাঁদের দেহে তল্লাশি চালিয়ে কোমরের বেল্টের মধ্য থেকে উদ্ধার হয় সোনার বারগুলো (Gold Bar)। ধৃতদের কাছ থেকে ৯০ টি সোনার বার উদ্ধার হয়। যার মোট ওজন ১৮ কেজি। সব মিলিয়ে আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা। চার ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে তুলে একদিনের হেফাজতে নিয়েছে ডিআরআই। সোমবার ফের মামলার শুনানি হবে।

এর আগেও সোনা উদ্ধার:
গত বছরের নভেম্বরেও একইরকম ভাবে কলকাতা থেকে উদ্ধার হয়েছিল সোনা। কলকাতা বিমানবন্দর ( Kolkata International Airport ) থেকে দুবাই ফেরত দুই যাত্রীকে আটক করে শুল্ক দফতর। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে দুবাই ফেরত এক ভারতীয় যাত্রীর লাম্বার বেল্ট থেকে ১ কেজি ১০১ গ্রাম ওজনের সোনার পাউডার উদ্ধার হয়। এই সোনার গুঁড়োরই বাজার মূল্য ৫৮ লক্ষ ৭৯ হাজার ৩৪০ টাকা। ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনের হদিশ মেলে। কোথায় সোনা পাচারের চেষ্টা চলছিল, খতিয়ে দেখা হচ্ছিল। সোনা পাচারর চক্রের খোঁজে তল্লাশিও শুরু করেছিল তদন্তকারীরা। তার আগে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল, রাশি রাশি সোনার গয়না। চোখ কপালে উঠেছিল বঙ্গবাসীর।         

আরও পড়ুন: ‘অসুবিধা হলে আমাকে বলুন, প্রার্থী দাঁড় করিয়ে দেব’, বিরোধীদের বার্তা অভিষেকের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget