এক্সপ্লোর

Kolkata News: দিনের আলোয় সোনারপুরে দুঃসাহসিক ডাকাতি! লুঠ ৪০ লক্ষ টাকার সোনা!

Sonarpur News: জানা গিয়েছে, ২টি বাইকে করে তিনজন ব্যক্তি দোকানে এসেছিল। প্রত্যেকের মুখে হেলমেট ছিল

রঞ্জিত হালদার, সোনারপুর: ফের  দিনের আলোয় দুঃসাহসিক ডাকাতির ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি অঞ্চলে দিনের আলোয় ঘটে গেল চাঞ্চল্যকর ডাকাতি। স্থানীয় ‘চম্পাহাটি গোল্ড জুয়েলারি হাউস’-এ মঙ্গলবার দুপুরে হানা দেয় তিনজন দুষ্কৃতী। দোকানের কর্মচারী শম্ভুনাথ চৌধুরী সেই সময় দোকানে উপস্থিত ছিলেন। তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, ২টি বাইকে করে তিনজন ব্যক্তি দোকানে এসেছিল। প্রত্যেকের মুখে হেলমেট ছিল। মনে করা হচ্ছে, পরিচয় গোপন করার কারণেই এই হেলমেট ব্যবহার করেছিল তারা । দোকানের মালিক অজয় মন্ডল তখন বাড়িতে খেতে গিয়েছিলেন। এই সুযোগেই দোকানে ঢুকে প্রায় ৪০ লক্ষ টাকার সোনার গয়না লুঠ করে নেয় ওই দুষ্কৃতীরা। যাওয়ার সময় যাকে কোনও প্রমাণ না থাকে সেই কারণে ওই দুষ্কৃতীরা সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালেও একই দোকানে চুরির ঘটনা ঘটেছিল, যার তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি। দিনের আলোয় জনবহুল এলাকায় এভাবে ডাকাতি হওয়ায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।

অন্যদিকে, কলকাতা ও মুর্শিদাবাদের ৩ জায়গা থেকে অস্ত্র সহ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। এত অস্ত্র ও গুলি কী উদ্দেশ্যে, কোথা থেকে কোথায় পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। বিহার, অসম থেকে রাজ্যে লোক ঢুকছে। এই কথা জানিয়ে, শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে পুলিশের পাশাপাশি, DM-দেরও সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে ভিন রাজ্য থেকে অস্ত্র ঢোকার বিষয়টিও চিন্তায় ফেলেছে পুলিশ-প্রশাসনকে। 

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত খাস কলকাতা ও জেলা থেকে অস্ত্র সহ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে এজেসি বোস রোড উড়ালপুল থেকে হেস্টিংস থানার পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতের নামে সাদ্দাম হুসেন ওরফে নেপালি। ধৃত যুবক আনন্দপুর থানা এলাকার চৌবাগার বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি 7 MM পিস্তল ও ম্যাগাজিন। অন্যদিকে, মঙ্গল রাতেই তপসিয়া এলাকা থেকে অস্ত্র সহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে তপসিয়া থানার পুলিশ। দুষ্কৃতী হল, মহম্মদ ফায়েম ওরফে ফাহিম। এবং মহম্মদ ফৈয়াজ। এই ২ জনও আনন্দপুরের বাসিন্দা।

ধৃতদের কাছ থেকে একটি দেশি ওয়ান শটার এবং ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, কী উদ্দেশ্যে অস্ত্র নিয়ে এই দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল, তিনজনের মধ্যে কোনও যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, বিহারের মুঙ্গের থেকে অস্ত্র পাচারের চেষ্টার অভিযোগে মুর্শিদাবাদের নওদা রেল গেটের কাছ থেকে অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। ধৃত হাবুল শেখ ফরাক্কার বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭টি 7MM পিস্তল, ১৩টি ম্যাগাজিন...এবং ১০ রাউন্ড গুলি।

পুলিশ সূত্রে খবর, মুঙ্গের থেকে জলঙ্গিতে অস্ত্র পাচার করা হচ্ছিল। বুধবার সকালে অস্ত্র নিয়ে বাইকে করে যাচ্ছিল হাবুল। ১২ নম্বর জাতীয় সড়কে অস্ত্র পাচারকারীকে পাকড়াও করা হয়। এত অস্ত্র ও গুলি কী উদ্দেশ্যে, কোথায় পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন প্রভাবশালী তৃণমূল নেতা', বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে যুক্তর অভিযোগ!
'ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন প্রভাবশালী তৃণমূল নেতা', বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে যুক্তর অভিযোগ!
Koel Mallick: কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের
কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের "আমি এটুকু বলতে পারি.."
News Live Updates: কলকাতার পর জেলাতেও ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব, ঘোষণা শুভেন্দু অধিকারীর
কলকাতার পর জেলাতেও ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Mamata Banerjee: 'যাঁরা যাচ্ছেন, তাঁরা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন', কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
'যাঁরা যাচ্ছেন, তাঁরা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন', কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget