এক্সপ্লোর

Siliguri News: শিলিগুড়িতে গ্রেফতার সোনা পাচার চক্রের মূল চক্রী

Gold Smuggler Arrested: শিলিগুড়ি থেকে ধরা পড়ল সোনা পাচার চক্রের মূল চক্রী হরেকৃষ্ণ সাহা। তার বাড়ি ময়নাগুড়ির দেবী নগরের মিল পাড়ায়।

বাচ্চু দাস, শিলিগুড়ি: অবশেষে সোনা পাচার চক্রের মূল চক্রীকে (Gold smuggler) গ্রেফতার করলেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা। শিলিগুড়ি (Siliguri) থেকে তাকে গ্রেফতার করা হয়।

কেন্দ্রীয় রাজস্ব দফতর সূত্রে জানা গেছে, ধৃতের নাম হরেকৃষ্ণ সাহা। ধৃত ওই ব্যক্তি ময়নাগুড়ির দেবী নগরের মিলপাড়ার বাসিন্দা।

প্রসঙ্গত উল্লেখ্য,গত ২২ অক্টোবর জলপাইগুড়ির ২৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে সোনা পাচারের অভিযোগে গৌরব কুমার সাহা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ১৯টি সোনার বিস্কুট। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭২ লক্ষ ৫৭ হাজার ৯৬৬ টাকা।

এরপর ধৃতকে আদালতে হাজির করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে সোনা পাচার চক্রের সঙ্গে জড়িত থাকা সরবরাহকারী হরেকৃষ্ণ সাহার নাম। তারপরই অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা।

শুক্রবার ধৃতকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় কেন্দ্রীয় রাজস্ব দফতরের তরফে। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত আরও দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছেন গোয়েন্দারা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২২ অক্টোবর গৌরব কুমার সাহা নামে ওই যুবক পরনের ট্রাউজারের গোপন পকেটে সোনার বিস্কুট লুকিয়ে সরকারি বাসে করে যাচ্ছিল। কিন্তু তার কাছে যে প্রায় দু’‌কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট আছে সেটা কেউ একবারের জন্যও বুঝতে পারেননি। কিন্তু গোয়েন্দাদের কাছে এই খবর পৌঁছে যায়। ওই বিপুল পরিমাণ সোনা পাচারের পরিকল্পনা করেছিল ভিন রাজ্যের পাচারকারী ওই যুবক। তাকে শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি জেলার হুসলুডাঙ্গা টোল প্লাজার কাছে ২৭ নম্বর জাতীয় সড়কের কাছে ধরে ফেলা হয়। এরপর শুরু হয় লাগাতার জেরা। এই যুবক আগেও এমন পাচারের কাজ করেছে বলে জেরায় স্বীকার করেছে। সেই সঙ্গে একথা জানা যায়, ওই সোনার বিস্কুট আসছে দুবাই থেকে। তবে তা কোন পথে এই রাজ্যে ঢুকছে সেটা এখনও জানা যায়নি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bagdah News: বাগদায় নদী ভরাট করে অবৈধ নির্মাণ, অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধান

 

সেরা শিরোনাম

West Bengal News Live : বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget