এক্সপ্লোর

Bagdah News: বাগদায় নদী ভরাট করে অবৈধ নির্মাণ, অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধান

BJP Agitation: কিষাণ মাণ্ডির সামনে থাকা সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। উঠেছে নদী ভরাট করার অভিযোগও। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়।

সমীরণ পাল, বাগদা: তৃণমূল (TMC) প্রধানের বিরুদ্ধে নদী ভরাট করে অবৈধ নির্মাণ এবং কৃষি মাণ্ডির সামনে সরকারি জমিতে অবৈধ নির্মাণের (illegal infrastructure on Government land) অভিযোগ এনে পথ অবরোধ করল বিজেপি (BJP)। এদিকে বিজেপির অভিযোগ মিথ্যা বলে দাবি তৃণমূল প্রধানের। 

বেত্রাবতী নদী ভরাট করে এবং কৃষি মাণ্ডির সামনে সরকারি জমির ওপর অবৈধ নির্মাণের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বনগাঁ-বাগদা সড়কের বাগদা কৃষি মাণ্ডির সামনে পথ অবরোধ শুরু করল বিজেপি। 

আরও পড়ুন: Wetland illegal Construction Controversy : অবাধে চলছে জলাভূমি ভরাট, হইচই পড়ে যেতেই ঢাকা হল আর্থমুভার, এবিপি আনন্দ-র ক্যামেরা দেখতে যা হল ...

বিজেপির অভিযোগ, বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার তাঁর প্রভাব খাটিয়ে বেতনা অর্থাৎ বেত্রাবতী নদীর ওপর এবং বাগদা কৃষি মাণ্ডির সামনে সরকারি জমির উপর পাকা নির্মাণের কাজ চালাচ্ছে। বিজেপির দাবি, এই নির্মাণ দুটি সম্পূর্ণ বেআইনি এবং সরকারের কোনওরকম কোনও অনুমতি ছাড়াই তৈরি হচ্ছে। 

এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে বাগদা পঞ্চায়েত সমিতির পরিষদীয় দলনেতা সৌরভ গয়ালি ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন বাগদা থানা এবং বাগদা বিডিওতে। তারা চাইছে প্রশাসন এই অনৈতিক কাজের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক। যতক্ষণ না পর্যন্ত  প্রশাসন ব্যবস্থা নেবে ততক্ষণ তাদের এই অবরোধ চলবে ।

এই বিষয়ে বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার জানিয়েছেন বিজেপির অভিযোগ পুরোপুরি মিথ্যা। নদী ভরাট বা কিষাণ মাণ্ডির সামনে সরকারি জমি দখল করে কোনওরকম অবৈধ নির্মাণের সঙ্গে তিনি যুক্ত নন। 

যদিও বিজেপির দাবি, বাগদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান সঞ্জিত সর্দার নিজের ক্ষমতার অপব্যবহার করে বেত্রাবতী নদী ভরাট করে অবৈধ নির্মাণ করার পাশাপাশি বাগদায় থাকা কিষাণ মাণ্ডির সামনে সরকারি জমিতে অবৈধ নির্মাণ করছেন। এই বিষয়ে প্রশাসনকে অভিযোগ জানানো হলেও কেউ কোনও ব্যবস্থা নিচ্ছে না। যতদিন পর্যন্ত না ওই অবৈধ নির্মাণের কাজ বন্ধ হচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে। কোনও ভাবেই এই আন্দোলনকে বন্ধ করা যাবে না।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget