এক্সপ্লোর

SSC Case: টাকা জুগিয়েছেন সাধারণ মানুষই, দুর্নীতির দায়ও তাঁদেরই, দাবি গোপালের

Gopal Dalapati:নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত গোপাল দলপতির মন্তব্য।

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য। বাঘা বাঘা নেতা-মন্ত্রীদের নাম জড়িয়েছে দুর্নীতিতে (SSC Case)। কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে। সেই মামলায় নয়া সংযোজন হৈমন্তী গঙ্গোপাধ্যায় (Haimanti Ganguly)। পেশায় অভিনেত্রী হৈমন্তীর ভূমিকাই এখন আতসকাচের নিচে। সেই আবহে এ বার সাধারণ মানুষের ঘাড়েই দুর্নীতির দায় চাপালেন তাঁর স্বামী, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত গোপাল দলপতি (Gopal Dalapati)। তাঁর দাবি, এই দুর্নীতিতে উৎসাহ জোগান সাধারণ মানুষই।

বাঘা বাঘা নেতা-মন্ত্রীদের নাম জড়িয়েছে দুর্নীতিতে 

মঙ্গলবার এবিপি আনন্দের মুখোমুখি হন গোপাল। দুর্নীতির নেপথ্যে কাদের হাত, কারা এত বড় দুর্নীতির জন্য দায়ী জিজ্ঞেস করলে বলেন, "এই দুর্নীতির জন্য দায়ী মানুষ কারণ নিচুতলায় প্রথমে টাকা জুগিয়ে মানুষই উৎসাহ জুগিয়েছেন। আমার ছেলের বা মেয়ের চাকরিটা করে দাও, বা আমার চাকরিটা করে দাও। তাঁরা প্রথমে অন্য়ায় করেছেন।"

নিয়োগ দুর্নীতিতে গোপাল এবং তাঁর স্ত্রী হৈমন্তীর নাম প্রথম সামনে আনেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত গোপাল দলপতির অ্যাকাউন্টে দফায় দফায় টাকা পাঠিয়েছিলেন কুন্তল। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে CBI সূত্রে। হাতে এসেছে কিছু ব্যাঙ্কের নথিও।,যেখানে দেখা গিয়েছে, গোপাল দলপতি এবং তাঁর সংস্থার অ্যাকাউন্টে ৫০ হাজার থেকে শুরু করে ১৩ লক্ষ টাকা পর্যন্ত জমা পড়েছে। 

আরও পড়ুন: Haimanti Ganguly: কবে প্রকাশ্যে আসবেন হৈমন্তী, যা বললেন স্বামী গোপাল...

যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ কেন লক্ষ লক্ষ টাকা পাঠাতেন গোপালকে? নগদে এত টাকা এল কোথা থেকে? ওই টাকা কী অবৈধ চাকরিপ্রার্থীদের?গোপাল দলপতি সেই টাকা নিয়ে কার কাছে পাঠাতেন?  এবিপি আনন্দকে দেওয়া প্রথম একান্ত সাক্ষাৎকারে এই নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন গোপাল দলপতি। বলেছিলেন, "পারিশ্রমিক হিসেবে আমাকে টাকা দিয়েছিল কুন্তল।"

যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ কেন লক্ষ লক্ষ টাকা পাঠাতেন গোপালকে?

স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথমবার গোপালের নাম সামনে এনেছিলেন, যুব তৃণমূলের রাজ্য সম্পাদক ধৃত কুন্তল। যদিও সম্প্রতি গোপাল এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দাবি করেছেন, তাঁকে ফাঁসানো চেষ্টা চলছে। স্ত্রী হৈমন্তীকেও আড়াল করেছেন গোপাল। এ ব্যাপারে হৈমন্তীর কোনও যোগ নেই বলে দাবি করেছেন তিনি। 

সেরা শিরোনাম

West Bengal News Live : কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর
কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর
Papia Adhikary : 'বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়', আজব তত্ত্ব বিজেপি বিধায়কের
'বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়', আজব তত্ত্ব বিজেপি বিধায়কের
Roopa Ganguly : 'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না', ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক
'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না', ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক
Kali Puja 2026: কালীপুজোর রাতে পুড়ল দেদার শব্দবাজি! কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি বাজি
কালীপুজোর রাতে পুড়ল দেদার শব্দবাজি! কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি বাজি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget