এক্সপ্লোর

Haimanti Ganguly: কবে প্রকাশ্যে আসবেন হৈমন্তী, যা বললেন স্বামী গোপাল...

Gopal Dalapati: অর্পিতা মুখোপাধ্যায়ের পর নিয়োগ দুর্নীতিতে আরও এক নারীর নাম উঠে এসেছে। তিনি গোপালের স্ত্রী হৈমন্তী।

বিজেন্দ্র সিংহ, কলকাতা: অসুস্থ আছেন, বলেছে তাড়াতাড়ি সামনে আসব। 'রহস্যময়ী নারী' হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly) সঙ্গে কথা হওয়ার দাবি করে, এই কথা জানালেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Scam) অভিযুক্ত গোপাল দলপতি (Gopal Dalapati)।

অর্পিতা মুখোপাধ্যায়ের পর নিয়োগ দুর্নীতিতে আরও এক নারীর নাম

অর্পিতা মুখোপাধ্যায়ের পর নিয়োগ দুর্নীতিতে আরও এক নারীর নাম উঠে এসেছে। তিনি গোপালের স্ত্রী হৈমন্তী। ঘটনাচক্রে তিনিও অভিনেত্রী, পরিচিতি গড়ে তোলার চেষ্টায়। সেই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। 

তবে এত হইচইয়ের মধ্যেই দেখা নেই হৈমন্তীর। কখনও কুন্তল ঘোষ, কখনও বা গোপাল, নিত্যদিন শুধু হৈমন্তীকে নিয়ে নানা তথ্য সামনে আসছে। কিন্তু হৈমন্তী নিজে কখন সর্বসমক্ষে আসবেন! তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

এর আগে, নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে মেয়েকে নিয়ে মুখ খুলেছিলেন হৈমন্তীর মা বুলা গঙ্গোপাধ্যায়। বলেছিলেন, "ও সময় মতো আসবে, দেখাও করবে, কথাও বলবে। আমার মেয়ে অমন মেয়ে নয়।" তাঁর মেয়েকে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেন হৈমন্তীর মা। 

এ বার স্ত্রীকে নিয়ে মুখ খুললেন গোপালও। তাঁর বক্তব্য, "ও একটু অসুস্থ আছে। বলল, খুব তাড়াতাড়ি মিডিয়ার সামনে আসবে। চিন্তার কোনও কারণ নেই। সমস্ত অপপ্রচারের জবাব দেবে।"

আরও পড়ুন: Firhad Hakim: 'আমি বলেছি, না পোষায় ছেড়ে দিন না,' ডিএ আন্দোলনকারীদের কড়া বার্তা ফিরহাদের

হৈমন্তীর নাম প্রথম বার সামনে এনেছিলেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল।  সংবাদমাধ্যমের সামনে তাঁকে বলতে শোনা যায়, "তাপসদাও জানে, তদন্তে যেটা উটে এসেছে সেটা হল, হৈমন্তী গাঙ্গুলি।"

সূত্রের দাবি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীদের জেরার মুখে, উত্তরবঙ্গের এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নামও করেন কুন্তল। আর 
সেই সূত্রেই সামনে এসেছে, গোপালের স্ত্রী হৈমন্তীর নামে নথিভুক্ত মুম্বইয়ের এক সংস্থা সিরোকো পার্টনার্সের নাম।

সিবিআই সূত্রে দাবি, হৈমন্তী কোথায়, গোপালকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়, জানেন না বলে দাবি করেন তিনি। কয়েক বছর আগেই স্ত্রী ছেড়ে চলে গিয়েছেন। তাঁর কোনও ফোন নম্বরও নেই বলে দাবি করেনম।

এর পর থেকে এই রহস্যময়ীর খোঁজ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর মধ্যেই যে গোপাল দলপতির বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ, যাঁর স্ত্রীর কাছে নিয়োগ দুর্নীতির টাকা থাকার চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন কুন্তল, সেই গোপাল এখন দায় ঠেলার চেষ্টা করছেন সাধারণ মানুষের উপর।

গোপালের বক্তব্য, "এই দুর্নীতির জন্য দায়ী মানুষ। কারণ নিচুতলায় প্রথমে টাকা জুগিয়ে মানুষই উৎসাহ জুগিয়েছেন। আমার ছেলের বা মেয়ের চাকরিটা করে দাও, বা আমার চাকরিটা করে দাও, তাঁরা প্রথম অন্যায় করেছেন।"

উত্তরবঙ্গের এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নামও করেন কুন্তল!

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget