এক্সপ্লোর

Gosaba By-Poll : গোসাবায় শেষলগ্নে নৌকায় চেপে ভোট প্রচার তৃণমূল প্রার্থীর

গোসাবা ব্লকের বিভিন্ন নদীতে ১০ টি বোটে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থককে নিয়ে ভোট প্রচার করেন তিনি...

শান্তনু নস্কর, গোসাবা (দক্ষিণ ২৪ পরগনা) : আগামী ৩০ অক্টোবর রাজ্যে চার বিধানসভার উপ নির্বাচন। আজ শেষ ভোট প্রচার। নৌকায় চেপে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।

আজ গোসাবা ব্লকের বিভিন্ন নদীতে ১০ টি বোটে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থককে নিয়ে ভোট প্রচার শুরু করেন তিনি। সকালে সুন্দরবনের গোসাবা ব্লকের বিদ্যা, গাড়াল, গোমর নদী সহ বিভিন্ন নদীতে বোটে চড়ে চলে প্রচার। তৃণমূল প্রার্থী জানান, প্রচারের সময় মানুষের যে সাড়া পাচ্ছি, তাতে বিজেপি প্রার্থীর জমানত বাজেয়াপ্ত হয়ে যাবে। আমরা লক্ষাধিক ভোটে জিতব।

শনিবার আরও তিন কেন্দ্রের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভার উপনির্বাচন। আর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে তৃণমূল-বিজেপির রাজনৈতিক চাপানউতোরের পারদ! প্রচারে বারবার ঘুরেফিরে আসছে দুটি প্রসঙ্গ, একদিকে 'প্রাইভেট লিমিটেড', অপরদিকে 'মীরজাফর'।

গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। গত সোমবার বিজেপি প্রার্থী পলাশ রানার হয়ে গোসাবা বাজারে জনসভা করতে এসে প্রয়াত জয়ন্ত নস্করের প্রসঙ্গ টেনেই তৃণমূলকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'এই তৃণমূল দলে কিছু নেই। এটা একটা প্রাইভেট কোম্পানি। যার মালিক মমতা। আর এমডি হল অভিষেক বন্দ্যোপাধ্যায়।'

উল্টোদিকে কুমারীমারি এবং মোল্লাখালি বাজারে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের হয়ে প্রচার করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। সেখান থেকে শুভেন্দু অধিকারীকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক। সবমিলিয়ে তুঙ্গে রাজনৈতিক পারদ।

এখন শেষ হাসি হাসবে কে, তা জানা যাবে। দোসরা নভেম্বর, চার কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণার দিন।

এদিকে গোসাবার বিডিও বিশ্বনাথ চৌধুরীর উদ্যোগে সুন্দরবনের সংস্কৃতি ধামসা মাদল আর আদিবাসী নৃত্যর মাধ্যমে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভোটের ম্যাসকট বাঘুকে দিয়ে ভোটারদের ভোট দানে উৎসাহিত করা হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget