এক্সপ্লোর

রাজ্য-রাজ্যপাল সংঘাত আবার প্রকাশ্যে, রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল

Governor C V Ananda Bose News : আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, ' হিংসার বিরুদ্ধে আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব।'

রুমা পাল, কলকাতা : রাজ্য ( West Bengal Govt ) সরকারের তীব্র সমালোচনা করে রাজ্যপাল ( C V Ananda Bose )  বলেছিলেন, নিরাপরাধ মানুষদের বন্দুকের নলের সামনে রাখা হচ্ছে। এটা কোনও সভ্য সরকার হতে দিতে পারে না। আর এবার তিনি সরাসরি চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে। অভিযোগ করলেন, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। আইন শৃঙ্খলা অবনতি এবং তার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠিতে লিখলেন রাজ্যপাল।

ভোট মেটার পরও রাজ্যের একাধিক জায়গায় বিরোধীদের উপর হামলার অভিযোগ ঘিরে রাজনীতির হাওয়া সরগরম। এর মধ্যেই গত সপ্তাহে, শুভেন্দু অধিকারী, ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজ্য়পালের সঙ্গে দেখা করতে গেলে ধুনধুমার পরিস্থিতি বাঁধে রাজভবনের দোরগোড়ায়। 

শেষ অবধি রাজভবনে ঢুকতেই পারেননি বিরোধী দলনেতা। শেষমেষ, রাজ্যপাল নিজেই পৌঁছে যান বিজেপি কর্মীদের কাছে। তখনই তৃণমূল শিবির থেকে আসে কটাক্ষ। কুণাল ঘোষ বলেন, উনি তো রাজ্যপাল নিজের পার্টি কলিগদের কাছে গেছেন। উনি ভারতীয় জনতা পার্টির ব্য়াজ বুকে নিয়ে ঘোরেন।

এরপর হাইকোর্টের থেকে অনুমতি নিয়ে রবিবার, ভোট-পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে যান বিরোধী দলনেতা। আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, ' হিংসার বিরুদ্ধে আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব।' তিনি আরও বলেন, 'পুলিশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী রাজ্য়পালের সঙ্গে দেখা করতে পারবেন না। রাজভবনে মোতায়েন সব পুলিশ কর্মীকে বদলি করতে হবে।' 

সংঘাতের আবহেই এবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল। সবমিলিয়ে আরও জোরালো হল রাজ্য় সরকার ও রাজভবনের সংঘাত।

ভোটের ঠিক আগে  মাঝরাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে নৃশংসভাবে খুন হন মহিলা বিজেপি কর্মী রথিবালা আড়ি। নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মী খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীর কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল। গোটা ঘটনাকে "রক্তস্নান" হিসেবে উল্লেখ করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। খুনের পর রাজ্য প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চান তিনি। 

আরও পড়ুন : 

বর্ষার আগমন বার্তা স্পষ্ট, তবু এখনই ভারী বৃষ্টি নয় ! এই তারিখ থেকেই প্রবল বর্ষণ কলকাতায় 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।          

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget