এক্সপ্লোর

CV Ananda Bose : অন্তর্বর্তী উপাচার্য পদে আবারও অবসরপ্রাপ্ত IPS অফিসারকে দায়িত্ব রাজ্যপালের, আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

আদালতের নির্দেশে রাজ্য় সরকার, আচার্য ও UGC - ৩ পক্ষই জমা দিয়েছে নামের তালিকা। কিন্তু, স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে সার্চ কমিটি গঠনের সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই ফের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ।

রুমা পাল ও সমীরণ পাল, কলকাতা : রাজ্য সরকার-রাজ্যপাল সংঘাত আরও তুঙ্গে ! ফের একাধিক বিশ্ববিদ্য়ালয়ে অন্তর্বর্তী উপাচার্য (Interim Vice Chancellors) নিয়োগ করলেন আচার্য সিভি আনন্দ বোস। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে কেরলের অবসরপ্রাপ্ত IPS অফিসার সিএম রবীন্দ্রনকে। এই প্রেক্ষাপটে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য়পাল-রাজ্য় সরকার বেনজির সংঘাতের আবহে সার্চ কমিটি গড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে রাজ্য় সরকার, আচার্য ও UGC - ৩ পক্ষই জমা দিয়েছে নামের তালিকা। কিন্তু, স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে সার্চ কমিটি গঠনের সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই, রাজ্যের আরও ৬টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন আচার্য ও রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)।

রাজভবন সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে অচিন্ত্য় সাহাকে। মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে বি বি পারিদাকে। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিখিলচন্দ্র রায়কে নিয়োগ করা হয়েছে। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে রথীন বন্দ্যোপাধ্যায় এবং বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দিলীপ মাইতির নাম ঘোষণা করেছে রাজভবন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) অন্তর্বর্তী উপাচার্য করা হয়েছে সি এম রবীন্দ্রনকে।

যিনি, কেরলের অবসরপ্রাপ্ত IPS এর আগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এম ওয়াহাব-কে নিয়োগ করেন আচার্য-রাজ্যপাল। তা নিয়ে প্রশ্ন তুলেছিল সরকারপক্ষ। রাজ্যপালের আরেক অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে অস্থায়ী উপাচার্যের দায়িত্ব দেওয়ায় আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু (Bratya Basu) বলেছেন, পুলিশ দিয়ে বিশ্ববিদ্য়ালয় চালানো যায় কিনা আমার জানা নেই। আমরা আদালতের দ্বারস্থ হব।

সেপ্টেম্বরের শুরুতেই, বিজ্ঞপ্তি জারি করে রাজ্য়ের ১৬টি বিশ্ববিদ্য়ালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন সিভি আনন্দ বোস। উপাচার্যদের অনেকেই প্রাক্তন প্রশাসনিক কর্তা কিম্বা অবসরপ্রাপ্ত IPS। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে রাজ্য় সরকার (West Bengal Government)। কলকাতা হাইকোর্ট থেকে জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।

গত ১৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট (Supreme Court of India) জানায়, স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি তৈরি করে দেবে সর্বোচ্চ আদালতই। তার জন্য়, রাজ্য় সরকার, আচার্য ও UGC- তিন পক্ষকেই ১০ দিনের মধ্য়ে ৫ জন করে বিশিষ্ট ব্য়ক্তির নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ বদলের আর্জি জানিয়ে, গত বুধবার রাজ্য় সরকার আবেদন জানায় যে, সার্চ কমিটিতে রাজ্য় সরকার, রাজভবন, UGC ছাড়াও - মুখ্য়মন্ত্রী ও উচ্চশিক্ষা সংসদের প্রতিনিধিকেও রাখা হোক।

কিন্তু এই আবেদন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। ইতিমধ্যে ৩ পক্ষই আদালতের নির্দেশ অনুযায়ী নামের তালিকা জমা দিয়েছে। তবে স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি এখনও গঠিত হয়নি। এই প্রেক্ষাপটেই আচার্যের তরফে আরও ৬ বিশ্ববিদ্যালয়েরর অস্থায়ী উপাচার্য নিয়োগ করা নিয়ে নতুন মাত্রা যোগ হল রাজ্য-রাজনীতিতে।

আরও পড়ুন- 'গুরুত্বপূর্ণ দু’টি পদে থেকে কি আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন ফিরহাদ?' চিঠি রাজ্যপালের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget