এক্সপ্লোর

Governor: "হাওড়া পুরসভা সংক্রান্ত বিলে সই করেছি, এই দাবি সঠিক নয়", বিভ্রান্তি বাড়ালেন রাজ্যপাল

Governor on Howrah Municipality: হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার বিলে কি সই করেছেন রাজ্যপাল? দাবি, পাল্টা দাবিতে বিভ্রান্তি চরমে।

কলকাতা: হাওড়া পুরসভা (Howrah Municipality) থেকে বালিকে (Bally) আলাদা করার বিলে সই নিয়ে এবার বিভ্রান্তি বাড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় নিজেই। হাওড়া পুরসভা সংক্রান্ত বিলে সই করেছি, এই দাবি সঠিক নয়। ফের ট্যুইট রাজ্যপালের। বিষয়টি এখনও তাঁর বিবেচনাধীন বলে জানিয়েছেন জগদীপ ধনকড়।

হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার বিলে কি সই করেছেন রাজ্যপাল? দাবি, পাল্টা দাবিতে বিভ্রান্তি চরমে। এর আগেও ট্যুইটে রাজ্যপালের দাবি, হাওড়া পুরসভা সংক্রান্ত বিল এখনও তাঁর বিবেচনাধীন রয়েছে। 

সম্প্রতি, হাওড়া পুরসভা থেকে বালির ১৬টি ওয়ার্ডকে আলাদা করে নতুন পুরসভা করা হয়েছে। এই নিয়ে রাজ্য বিধানসভায় একটি সংশোধনী বিল পাস হয়েছে। এই টানাপড়েনের মধ্যেই রাজ্য সরকারের আর্জি মেনে ১৯ ডিসেম্বর কলকাতার সঙ্গে হাওড়া পুরভোটের প্রস্তুতি শুরু করে রাজ্য নির্বাচন কমিশন। তা নিয়ে আপত্তি জানায় বিরোধীরা। 

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে পুরভোট সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে হাওড়া ও বালি পুরসভায় ভোট ঘিরে অনিশ্চয়তার বিষয়টি ওঠে। এরপর, শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান, রাজ্যপাল হাওড়া কর্পোরেশন সংশোধনী বিল ২০২১-এ সম্মতি দিয়েছেন। যদিও, সন্ধেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর ট্যুইটে রাজ্যপাল বলেন, হাওড়া পুরসভা সংক্রান্ত বিল এখনও তাঁর বিবেচনাধীন রয়েছে।

এর আগে, শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের ভিডিও ট্যুইট করেন রাজ্যপাল, হাওড়া-বালি পুরসভা বিল নিয়ে রাজ্যপালের সুরই শোনা যায় বিরোধী দলনেতার গলাতেও। বিরোধী দলনেতা বলেছেন, 'রাজ্যপাল বলেছেন, আমি কোনও বিল ক্লিয়ার করিনি।'

কলকাতা হাইকোর্টে দেওয়া প্রস্তাবে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ২২ জানুয়ারি হাওড়া ও ২৭ ফেব্রুয়ারি তারা বালির পুরভোট করতে চায়। কিন্তু, বিল পাস নিয়ে জটিলতা এখনও কাটার কোনও লক্ষণ নেই। এদিকে, রাজ্য নির্বাচন কমিশনকে শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, কলকাতা পুরভোটের সমস্ত বুথের সিসিটিভি কামেরার ফুটেজ, প্রিসাইডিং অফিসারের ডায়েরি, ভোটাদাতাদের নামের রেজিস্ট্রার ও EVM কন্ট্রোল ইউনিট সংরক্ষণ করতে হবে।সংর ক্ষণ করতে হবে, বাকি পুরভোটের সিসিটিভি ফুটেজও।

সেরা শিরোনাম

Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget