এক্সপ্লোর

Group D : মেধাতালিকার প্রথম ১০ জনই ফাঁকা OMR শিট জমা দিয়েছিলেন, গ্রুপ ডি মামলায় চাঞ্চল্যকর দাবি CBI-এর

Blank OMR Sheet : এসএসসি-র সার্ভারে তাঁদের নম্বরই বেড়ে হয়ে গিয়েছিল ৪৩!  

সৌভিক মজুমদার, কলকাতা : গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় (Group D Recruitment Scam Case) চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের (CBI)। আদালতে জমা দেওয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, মেধাতালিকার (Merit List) প্রথম ১০ জনই ফাঁকা OMR শিট জমা দিয়েছিলেন। কিন্তু এসএসসি-র সার্ভারে তাঁদের নম্বরই বেড়ে হয়ে গিয়েছিল ৪৩!  

SSC'র OMR কারচুপিতে, শুক্রবারই হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মীর। অন্য়দিকে, গ্রুপ ডি নিয়োগ মামলার তদন্তে, সিবিআই আদালতে যে রিপোর্ট পেশ করেছে, তা-ও চোখ কপালে তোলার মতো! তাতে দেখা যাচ্ছে, মেধাতালিকায় প্রথম দশজনেরই প্রাপ্ত নম্বর শূন্য় ! অর্থাৎ যাঁদের নিয়োগ তালিকারই বাইরে যাঁদের থাকার কথা, তাঁরাই মেধাতালিকার শীর্ষে ! 

সিবিআইয়ের রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে, গাজিয়াবাদে OMR শিট মূল্যায়নকারী সংস্থার অফিস থেকে উদ্ধার হওয়া হার্ডডিস্কে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রত্য়েকে সাদা খাতা জমা দিয়েছেন ! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, মেধা তালিকায় প্রথম দশে থাকা প্রার্থীরা রোল নম্বর, ভেন্যু কোড এবং বুকলেট সিরিয়াল ছাড়া OMR শিটের আর কোথাও কালির আঁচড়টুকুও কাটতে পারেনি ! উত্তর দেওয়ার অংশ পুরোটাই ফাঁকা !

সিবিআইয়ের দাবি, দুর্নীতির জাদুবলে OMR শিট মূল্যায়নকারী সংস্থার সার্ভারে শূন্য পাওয়া এইসব প্রার্থীদের নম্বরই এসএসসির সার্ভারে বেড়ে হয়ে গেছে ৪৩ ! শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই রিপোর্ট জমা দেয় সিবিআই। যেখানে দাবি করা হয়েছে, ২০১৬ সালে গ্রুপ ডি-তে মোট ৪ হাজার ৪৮৭ জনকে নিয়োগ করা হয়েছিল। এসএসসির হার্ড ডিস্ক ও সার্ভারে নম্বর পরিবর্তন করা হয়েছে ২ হাজার ৮২৩ জনের।তাঁদের মধ্যে প্যানেলভুক্ত হয়েছেন ১ হাজার ৬৯৮ জন। ওয়েটিং লিস্টে ছিলেন আরও ৯৮৪ জন। ২০১৬ তে গ্রুপ ডি নিয়োগের মেধাতালিকায় সবার প্রথমে নাম ছিল, জেনারেল ক্যাটিগরির ইন্দ্রজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রথম স্থানে সুধেন্দু মিত্র বলে আরও একজন প্রার্থীর নাম ছিল।

গাজিয়াবাদে OMR শিট মূল্যায়নকারী সংস্থার সার্ভারে এই দুজনের OMR শিট ! তাতে একটি প্রশ্নেরও উত্তর দেওয়া নেই ! দ্বিতীয় স্থানে থাকা সঞ্জিত ঘোষ, শর্মিলা মাহাতো, তৃতীয় সুস্মিতা সামন্ত, মৃণালকান্তি মণ্ডল থেকে শুরু করে মেধাতালিকায় দশম স্থানে থাকা তারাপদ দাস পর্যন্ত সকলেরই OMR শিটের উত্তর দেওয়ার অংশ পুরোটাই ফাঁকা! আদালতের এদিনের নির্দেশের পর যে ১ হাজার ৯১১ জনের সুপারিশপত্র বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন, সেই তালিকাতেও এই দশজনের নাম রয়েছে।
আরও পড়ুন ; '৩ সপ্তাহের মধ্যে বাতিল হওয়া আড়াই হাজার পদে নিয়োগ', গ্রুপ ডি মামলায় নির্দেশ হাইকোর্টের

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget