এক্সপ্লোর

Group D Rally: অভিষেকের অফিসের সামনে দিয়ে যাবে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল

Group D Rally Today: হাইকোর্টে রাজ্যের আবেদন খারিজের পর আজ গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল।

কলকাতা: অপেক্ষা শেষ। অবশেষে এল সেই দিন। আজ ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের (Abhishek Banerjee' s Office) সামনে দিয়ে যাবে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল (Group D Jobseekers Rally)। তবে এই প্রথমবার নয়, আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে দিয়ে চাকরি প্রার্থীদের মিছিল হয়েছে। এবং তা ঘিরে কম জলঘোলাও হয়নি।  মূলত গতকাল হাইকোর্টে (Calcutta High Court) রাজ্যের আবেদন খারিজের পর আজ চাকরিপ্রার্থীদের মিছিল। থিয়েটার রোড-ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে শুরু হবে মিছিল। নিজাম প্যালেসের সামনে দিয়ে রবীন্দ্র সদন মোড়, এস পি মুখার্জি রোড হয়ে যাবে মিছিল। হাজরা মোড়ে এসে মিছিল শেষ করবেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।

প্রসঙ্গত, গতকালই গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল (Group D Jobseekers Rally) নিয়ে আদালতে ধাক্কা খায় রাজ্য সরকার (West Bengal Government)। রাজ্যের তরফে দায়ের করা রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেওয়া হয়। রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল পূর্বনির্ধারিত রুটেই হবে, জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গত ২০ শে সেপ্টেম্বরের রায়ই বহাল রাখেন বিচারপতি জয় সেনগুপ্ত (Justice Joy Sengupta)। শান্তিপূর্ণ মিছিলের দায়িত্ব আয়োজক এবং পুলিশ দুপক্ষেরই,  জানিয়েছে আদালত (Court)।

'থিয়েটার রোড এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে শুরু হবে মিছিল। নিজাম প্যালেসের (Nizam Palace) সামনে দিয়ে রবীন্দ্রসদন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড হয়ে হাজরা মোড়ে শেষ হবে মিছিল। রাজ্য সরকার যে স্কুলগুলি কথা উল্লেখ করেছে সেগুলি কোনওটিই ক্যামাক স্ট্রিটের ওপরে নয়', কোনও বিক্ষোভ সমাবেশ নয়, মিছিল করে চলে যাবে, আপত্তি কোথায়, প্রশ্ন আদালতের। ট্রাফিক জ্যাম হবে, সওয়াল করে রাজ্য। 'রাজ্য এনিয়ে কথা বললে বিপদ বাড়বে', মামলাকারীরা ২১ জুলাইয়ের কথা বলবে, মন্তব্য বিচারপতির। স্কুলের কথা ভাবলে ২১ জুলাই শহর স্তব্ধ করে দিত না, সওয়াল তোলে মামলাকারির আইনজীবীর।

আরও পড়ুন, ঝড় ও বৃষ্টির সম্ভাবনা কবে ? কী বলছে হাওয়া অফিস ?

সম্প্রতি এসএসসি  গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের রিপোর্ট তলব করেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২ সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জানতে চেয়ে নির্দেশ দেয় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল প্রসন্নকুমার রায়কে। জামিন চেয়ে আদালতে আবেদন জেলবন্দি মিডলম্যান প্রসন্ন রায়ের। সেই জামিন মামলাতেই সিবিআই রিপোর্ট তলব করে ডিভিশন বেঞ্চ।  

সেরা শিরোনাম

হাসপাতালের বেহাল দশা দেখে ক্ষুব্ধ বিজেপি সাংসদ, সোজা স্বাস্থ্যমন্ত্রীকে ফোন, তারপর...
হাসপাতালের বেহাল দশা দেখে ক্ষুব্ধ বিজেপি সাংসদ, সোজা স্বাস্থ্যমন্ত্রীকে ফোন, তারপর...
আসছে বিরাট বিপদ? সুপার এল-নিনোর প্রভাবে এমন কিছু ঘটবে, যা আগে কখনও হয়নি? বড় সতর্কবার্তা WMO-র
আসছে বিরাট বিপদ? সুপার এল-নিনোর প্রভাবে এমন কিছু ঘটবে, যা আগে কখনও হয়নি? বড় সতর্কবার্তা WMO-র
West Bengal News Live : হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: 'যাঁরা সনাতন ধর্ম মানেন...', বিসর্জনে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিতর্ক, 'স্বামী বিবেকানন্দ এই হিন্দুত্ব দেখিয়ে যাননি', পাল্টা কুণাল
'যাঁরা সনাতন ধর্ম মানেন...', বিসর্জনে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিতর্ক, 'স্বামী বিবেকানন্দ এই হিন্দুত্ব দেখিয়ে যাননি', পাল্টা কুণাল

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget