এক্সপ্লোর

Subhaprasanna: শব্দে আপত্তির জল গড়াল খাল পর্যন্ত, শুভাপ্রসন্নে তৃণমূলের কঠোর হওয়ার নেপথ্যে কি অন্য কারণ!

Kunal Ghosh:বাংলা ভাষায় 'পানি', 'দাওয়াত'-এর মতো শব্দের ব্যবহার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পী শুভাপ্রসন্নর সঙ্গে তৃণমূলেরই বেনজির সংঘাত সমানে চলছে।

আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী: বাংলায় 'পানি', 'দাওয়াত'-এর মতো শব্দের প্রয়োগ নিয়ে সংঘাতের পর এ বার, চিত্রশিল্পী শুভাপ্রসন্নর (Subhaprasanna) বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুললেন তৃণমূলের (TMC) মুখপাত্র ঘোষ (Kunal Ghosh)। এমনকি সারদাকাণ্ডেও তাঁর যোগ রয়েছে বলে বিস্ফোরক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। আর এই আবহেই শুভাপ্রসন্নকে বিজেপি-তে আসার আহ্বান জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। চিত্রশিল্পী অবশ্য এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। 

বিস্ফোরক অভিযোগ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের

বাংলা ভাষায় 'পানি', 'দাওয়াত'-এর মতো শব্দের ব্যবহার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পী শুভাপ্রসন্নর সঙ্গে তৃণমূলেরই বেনজির সংঘাত সমানে চলছে। তা নিয়ে এ বার আরও সুর চড়ালেন কুণাল। তাঁর বক্তব্য, "সারদাকাণ্ডে শুভাপ্রসন্নের যোগ রয়েছে। উনি প্রভাবশালী ব্যক্তি। তাই ইডি, সিবিআই ব্যবস্থা নিচ্ছে না।"

বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল শুভাপ্রসন্নকে ইতিমধ্যেই দলে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, "আপনাকে বলছি, বিজেপি-তে আসুন। এখানে মন খুলে কাজ করতে পারবেন।" সেই প্রসঙ্গে কুণালের বক্তব্য, "উনি বিজেপি-র জন্য দরজা খোলা রাখুন।" শিল্পীকে আক্রমণ করে কুণাল আরও বলেন, "ওঁর বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া যাচ্ছে। একটি খাল ছিল। সেটি দখল করে নিয়েছেন। সারদাকাণ্ডে শুভাপ্রসন্নের যোগ রয়েছে। ওঁকে গ্রেফতার করা উচিত ছিল।"

আরও পড়ুন: Madan Mitra: ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এমন চলবে!’ কুন্তলদের নিয়োগ কাদের হাতে, তৃণমূলকে প্রশ্ন ছুড়লেন মদন

 তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের এই আক্রমণাত্মক অবস্থানের মধ্য়েই চিত্রশিল্পীর হয়ে ব্যাট ধরেছে তৃণমূল। আগ্নিমিত্রার বার্তা, "আমি শুভাপ্রসন্নকে বলব, এই দলের জন্য অনেক করেছেন। যখন দুর্বল ছিল দল, অনেক কিছু করেছেন। এখন আপনাকে আক্রমণ করতে ছাড়ছে না। আপনাকে বলছি, বিজেপি-তে আসুন। মন খুলে কাজ করতে পারবেন।" এর পাল্টা কুণাল কটাক্ষ করে বলেন, "দরজা খোলা থাকলে, আমি নিজে গাড়িতে করে পৌঁছে দিয়ে আসব।"

তবে গোটা বিষয়ে এদিন অবশ্য কোনও মন্তব্য করতে চাননি চিত্রশিল্পী। নিউটাউনের অ্যাকশন এরিয়া থ্রি-র হাতিশালায় এই হচ্ছে শুভাপ্রসন্নর আর্টস একর ফাউন্ডেশন। কুণালের অভিযোগ, এটি তৈরির সময়ই একটি নিকাশি খালকে দখল করে নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, "জমির মধ্যে একটি খাল ছিল। দখল করে নিয়েছে। খাল দখলের ফলে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। ৩০০-৪০০ পরিবার যন্ত্রণার মধ্যে রয়েছে। পরিষ্কার হচ্ছে না। দুর্গন্ধ, মশার উৎপাত। আমাকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে আজ সকালে। আমি যাব, নিকাশির বিষয়টিও দেখব। অভিযোগ সত্যি হলে, খাল ভেঙে দিতে বলব প্রশাসনকে। আমি দলকেও রিপোর্ট দেব।"

গোটা বিষয়ে এদিন অবশ্য কোনও মন্তব্য করতে চাননি চিত্রশিল্পী

যদিও খাল দখলের অভিযোগ একদিন আগেই খারিজ করে দেন শুভাপ্রসন্ন। তাঁর বক্তব্য় ছিল, "আর্টস একর আমার কেনা। এত টাকা দিয়ে কিনেছিলাম।" কিন্তু এ সবের মধ্যে যে প্রশ্নটি সকলের মাথায় ঘুরছে, তা হল, মমতার ঘনিষ্ঠ শুভাপ্রসন্নর সঙ্গে তৃণমূলের হলটা কী? নিছকই গোটা দুয়েক শব্দের ব্য়বহার ঘিরে আপত্তি নিয়ে কি এত বড় সংঘাত হতে পারে? নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ জড়িয়ে রয়েছে, উত্তর খুঁজছে রাজনৈতিক মহলও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget