এক্সপ্লোর

Madan Mitra: ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এমন চলবে!’ কুন্তলদের নিয়োগ কাদের হাতে, তৃণমূলকে প্রশ্ন ছুড়লেন মদন

SSC Case: পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো, নিয়োগ দুর্নীতিকাণ্ডের পরতে পরতে সামনে আসছে নতুন নাম।

কৃষ্ণেন্দু অধিকারী ও আশিস আইচ: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Scam) একের পর এক গ্রেফতারিতে, বারবার নাম জড়াচ্ছে তৃণমূলের (TMC)। এই পরিস্থিতিতে অবস্থান স্পষ্ট করার জন্য়, দলের শীর্ষনেতৃত্বের উদ্দেশে কার্যত চ্য়ালেঞ্জ ছুড়লেন মদন মিত্র (Madan Mitra)। তাঁর মন্তব্য়কে হাতিয়ার করে সরব হয়েছে বিরোধীরাও।

দলের শীর্ষনেতৃত্বের উদ্দেশে কার্যত চ্য়ালেঞ্জ ছুড়লেন মদন মিত্র

নিয়োগ দুর্নীতিতে যে সময় উত্তাল রাজ্য রাজনীতি, সেই সময়ই দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মদন। তিনি বলেন, "কুন্তল বলছে সব টাকা দলপতিকে দিয়েছে, তার পর কালীঘাটের কাকু। এঁদের সূচ দিয়ে কে ঢুকিয়ে দিল দলে? তৃণমূল অবস্থান স্পষ্ট করুক।"

পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো, নিয়োগ দুর্নীতিকাণ্ডের পরতে পরতে সামনে আসছে নতুন নাম। পর্দা উঠছে একের পর এক চরিত্রের উপর থেকে। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন আগেই। পরেশ অধিকারীর মেয়ের চাকরি বাতিল হয়েছে। তার পর থেকে একে একে মানিক ভট্টাচার্য, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, গোপাল দলপতিদের নাম সামনে এসেছে। এ বার নয়া সংযোজন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। 

এর মধ্য়ে তৃণমূল বিধায়ক মানিকের ঘনিষ্ঠ তাপসের অভিযোগ, টাকা নিয়েছেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল। কুন্তল আবার দাবি করেছেন, টাকা রয়েছে গোপাল এবং তাঁর স্ত্রী হৈমন্তীর কাছে। তাই বড় থেকে ছোট, নিয়োগ দুর্নীতিতে বারবার যখন তৃণমূলের নাম জড়িয়ে যাচ্ছে, সেই সময়ই 
 বিস্ফোরক মন্তব্য় করলেন তৃণমূলেরই বিধায়ক মদন।

আরও পড়ুন: Hoimanti Ganguly Update: গোপাল দলপতির ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়, দাবি সিবিআই সূত্রে

দলের উদ্দেশেই অবস্থান স্পষ্ট করার জন্য় কার্যত চ্য়ালেঞ্জ ছুড়লেন মদন। তাঁর বক্তব্য, "কুন্তলকে দলের দায়িত্বের চিঠি কে দিয়েছে? কার নির্দেশে চিঠি দেওয়া হয়েছে? একজন নেতা তো বলুক! তৃণমূল করেন, না করেন না! তাহলে আমরা পার্টির ছেলেদের বলতে পারি! মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এমন চলবে! এটা মানা যাচ্ছে না। যে সব নাম উঠে আসছে তৃণমূল করে বলে, এত পচা লোকজন তৃণমূল করে? ছিঃ...কারা এদের নেতা? কে ঢোকাচ্ছে? এটা খোঁজা হোক। কারা তৃণমূল করছে? একটা মিটিং ডাকা হোক। ছিঃ... "

নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের একাধিক নেতার নাম উঠে এসেছে

যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক কুন্তল। নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পরও তাঁকে পদ থেকে সরানো হয়নি। হুগলির বলাগড়ের এই নেতাকে নিয়ে, দলের মুখপাত্রদের উদ্দেশেও চ্য়ালেঞ্জ ছুড়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তাঁর কথায়, "হুগলির নেতা বলতে কল্যাণ, সুদীপ্ত, রত্না, এদের চিনি। এর বাইরে এরা তৃণমূল করে কিনা, মুখপাত্ররা আছে, বলুক। তৃণমূল করলে বলুক। না করলে বলুক, তৃণমূল করে না।" বলা বাহুল্য মদনের এমন মন্তব্যে বিরোধীরাও তৃণমূলতে নতুন করে আক্রমণ করতে নেমে পড়েছে। কিন্তু একেবারে গোড়া থেকে মমতার সঙ্গে থাকা, দলের অভিজ্ঞ নেতা মদনের এমন মন্তব্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের কাছ থেকে।

সেরা শিরোনাম

News Live Updates: 'ভাবেন কী, আমি মরে গিয়েছি!' কাকে আক্রমণ মমতার?
'ভাবেন কী, আমি মরে গিয়েছি!' কাকে আক্রমণ মমতার?
Mamata Banerjee : 'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...
Mamata Banerjee : 'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
Chandrima Bhattacharya: ঠিক এই জন্যই তৃণমূলের সব পদ ত্যাগ করলেন চন্দ্রিমা, জানিয়ে দিলেন বড় কারণ
ঠিক এই জন্যই তৃণমূলের সব পদ ত্যাগ করলেন চন্দ্রিমা, জানিয়ে দিলেন বড় কারণ

ভিডিও

Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু রাজ্যের স্বাস্থ্য দফতরের | ABP Ananda LIVE
Humayun Kabir | রেজিনগর থানার ভেতর ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের | ABP Ananda LIVE
Debraj Chakraborty | দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget