এক্সপ্লোর

Haldia Fire Update: কলকাতায় চিকিৎসাধীন হলদিয়ার ৪৪ অগ্নিদগ্ধ শ্রমিক, পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ

Haldia Fire: জানা গিয়েছে, এ দিন রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। তার মধ্যেই ধেয়ে এল বিপদ!

হলদিয়া (পূর্ব মেদিনীপুর) : ২০১২ সালের সেপ্টেম্বরের (September) পর ২০২১-এর ডিসেম্বর (December)। ৯ বছর পর ফিরে এল দগদগে সেই স্মৃতি! মঙ্গলবার হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (Haldia Indian Oil Corporation) রিফাইনারি প্লান্টে বিধ্বংসী আগুন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন শ্রমিকের। অগ্নিদগ্ধ হয়েছেন আরও ৪৪ জন। গ্রিন করিডর করে তাঁদের বেশ কয়েকজনকে তড়িঘড়ি আনা হল কলকাতায় (Kolkata)। অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী (Petroleum Minister)।

জানা গিয়েছে, এ দিন রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। তার মধ্যেই ধেয়ে এল বিপদ! হলদিয়ায় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের রিফাইনারিতে  (Haldia Petrochemical) ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে, মৃত্যু হল তিনজন শ্রমিকের। আরও ৪৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানিয়েছে IOC কর্তৃপক্ষ।

অগ্নিদগ্ধ শ্রমিকদের বেশ কয়েক জনকে গ্রিন করিডোর (Green Corridor) করে আনা হয় কলকাতায়। তাঁদের মধ্যে কয়েকজনকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রে খবর প্রত্যেকেরই 'সিভিয়র বার্ন' রয়েছে।

IOC-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য হলদিয়া রিফাইনারির বেশ কয়েকটি ইউনিট বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুর ২টো ৫০ মিনিটে MSQ ইউনিটে সেই কাজের (রক্ষণাবেক্ষণ) সময় অগ্নিকাণ্ড ঘটে। 

দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন! কালো ধোঁয়ায় ভরে যায় আকাশ! যদিও সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দেওয়া হয় বলে বিবৃতিতে দাবি করেছে IOC কর্তৃপক্ষ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, মক ড্রিল হচ্ছিল, শেষ হওয়ার পর আগুন লাগে, তদন্ত হবে। কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে IOC কর্তৃপক্ষ।

তমলুক সাংসদ দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, আমি আইওসি-র চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন দিল্লি থেকে একটি তদন্তকারী দল আসবে। তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। 

২০১২ সালের সেপ্টেম্বরে, হলদিয়ার IOC রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হন বেশ কয়েকজন শ্রমিক। ঘটেছিল প্রাণহানিও। ৯ বছর পর ফিরে এল ভয়াবহ সেই স্মৃতি!

উল্লেখ্য, ২০১২-তেও হলদিয়ার IOC রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হন বেশ কয়েকজন শ্রমিক। ঘটেছিল প্রাণহানিও। 

এর আগে ৩ অগাস্ট হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা ট্যাঙ্কারের কাছে পাইপলাইনে আগুন। ন্যাপথার পাইপলাইন পরিষ্কারের সময় আগুন লাগে। যেহেতু পরিষ্কারের কাজ চলছিল তাই ন্যাপথার পরিমাণ পাইপলাইনে কম ছিল। তার জেরে আগুনের ভয়াবহতা মাত্রাছাড়া পর্যায়ে পৌঁছয়নি। তবে ন্যাপথা যেহেতু অতি দাহ্য পদার্থ তাই আগুনের লেলিহান শিখা দ্রুত পাইপলাইনে ধরে নেয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। যদিও হতাহতের কোনও খবর মেলেনি সেবার। 

আরও পড়ুন: Nadia: নদিয়ায় স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ে মারল স্বামী, গ্রেফতার অভিযুক্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Abhishek Banerjee Sebaashray : 'মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, পকেটে ফোন-পেন, কোমরে বেল্ট সবই আছে, আর এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে...'
'মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, পকেটে ফোন-পেন, কোমরে বেল্ট সবই আছে, আর এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে...'

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget