এক্সপ্লোর

Arpita Sarkar : 'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার

ধৃত অর্পিতা সরকারের জেঠুর মুখেও আবার শোনা গেল, অর্পিতার এক বন্ধুর  প্রসঙ্গ, যে প্রায়শই বাংলাদেশের কথা বলত বলে তাঁদের দাবি।

ময়ূখঠাকুর চক্রবর্তী, কমলকৃষ্ণ দে, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : হানি ট্র্যাপে ফেলে অপহরণের ছক। বর্ধমানের জিম থেকে হামিমের গ্রেফতারির পরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে পুলিশের জালে পড়েন তাঁর বান্ধবী অর্পিতা সরকার। STF সূত্রে দাবি, হামিমের সঙ্গে যেমন পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী ও সে-দেশের গুপ্তচর সংস্থার ISI-এর সঙ্গে যোগাযোগ ছিল, তেমনি জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে। কে এই অর্পিতা?

কলেজছাত্রী অর্পিতা সরকারকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে,ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মেয়ে যে এমন সাঙ্ঘাতিক চক্রে জড়িয়ে পড়েছে, ভাবতে পারছেন না পরিবারের লোকজন। অর্পিতার বাবার কথায়,  দাবি, অর্পিতা নিজে পরিকল্পনা করে কিছু করেনি, বরং ধীরে ধীরে একটি চক্রের জড়িয়ে পড়ে। অর্পিতার বাবা সুজিতকুমার সরকারের দাবি, মেয়ের এক বান্ধবীর মাধ্যমেই এই যোগাযোগের সূত্রপাত। সেই বান্ধবীর বাড়ি মালদায়। অর্পিতার বাবার দাবি, মালদহের ওই বান্ধবী প্রায়ই বলত, ‘আমাদের ওপর অত্যাচার হয়।’ সেই মেয়েটি সবসময় বোরখা পরে থাকত বলেও দাবি করেন তিনি। এরপর কীভাবে অর্পিতা ওই চক্রের সঙ্গে জড়িয়ে পড়ল, তা এখনও তাঁর কাছে স্পষ্ট নয়। ধৃত অর্পিতা সরকারের জেঠুর মুখেও আবার শোনা গেল, অর্পিতার এক বন্ধুর  প্রসঙ্গ, যে প্রায়শই বাংলাদেশের কথা বলত বলে তাঁদের দাবি।

অন্যদিকে অর্পিতার দিদিও ধোঁয়াশায়, এতবড় ফাঁদে কীভাবে পড়লেন তাঁর বোন। নিশা সরকারের অভিযোগ, ধৃত হামিম মণ্ডলই তাঁর বোনকে ব্যবহার করেছে। সেই তার কথার জালে ফাঁসিয়েছে বোনকে।  গোয়েন্দা সূত্রের দাবি, ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ-তরুণীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলত জঙ্গি-নেটওয়ার্কটি । অর্পিতার প্রোফাইলে বাইক রাইড, ফটোগ্রাফি, লাইফস্টাইল-সংক্রান্ত ছবি ও ভিডিও নিয়মিত পোস্ট করা হত। তদন্তকারীদের অনুমান, এই সব আকর্ষণীয় ছবি ও ভিডিও দেখেই অনেকে আকৃষ্ট হতেন। তারপর  অর্পিতার জালে জড়িয়ে যেতেন। নিজের অ্যাকাউন্টের পাশাপাশি একাধিক ভুয়ো প্রোফাইলও ব্যবহার করত অর্পিতা। সেই সূত্রেই সম্ভাব্য সদস্যদের সঙ্গে যোগাযোগ। আর তারপর  ধীরে ধীরে তাদের মগজ - ধোলাই করে নিজেদের পথে নিয়ে আসা ! 
 
এসটিএফ এর দাবি, হামিম মণ্ডল ও অর্পিতা সরকারের ভূমিকা ছিল এই নেটওয়ার্টে আরও সদস্য জোগাড় করা । তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিদেশি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ করা হত।  এই নেটওয়ার্কের সঙ্গে আর কারা যুক্ত ছিল, পশ্চিমবঙ্গ বা অন্য কোনও রাজ্য থেকে আরও কাউকে এই চক্রে যুক্ত করা হয়েছিল কি না, এবং সেই সম্ভাব্য সদস্যরা বর্তমানে কোথায় রয়েছেন —তার উত্তর খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Advertisement

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget