এক্সপ্লোর

Hanskhali Case Update: রাত থেকেই তদন্তে সিবিআই, আজ নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন তদন্তকারীরা

Nadia News Update: বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করার কথা হয়েছে সিবিআইয়ের। আজই মৃত নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলতে পারে সিবিআই।

ব্রতদীপ ভট্টাচার্য, হাঁসখালি, নদিয়া: হাঁসখালিকাণ্ডের তদন্তে তৎপর সিবিআই। বুধবার রাত থেকে তদন্ত শুরু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।  গতকাল গভীর রাতে থানায় গিয়ে তথ্য সংগ্রহ করেছে সিবিআইয়ের (CBI) ৩ সদস্যের টিম।

কারা ছিল ওই টিমে:
গতকাল গভীর রাতে সিবিআইয়ের (CBI) যে দল থানায় গিয়েছে, তাতে দুই মহিলা অফিসার ছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুলিশের কাছ থেকে কেস ডায়েরি সংগ্রহ করা হয়েছে। এছাড়াও তদন্ত সংক্রান্ত অন্যান্য তথ্য সংগ্রহ করেছেন সিবিআইয়ের অফিসাররা।

আর কী কাজ:
বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করার কথা হয়েছে সিবিআই দলের। একইসঙ্গে আজই মৃত নাবালিকার (Victim) পরিবারের সঙ্গে কথা বলতে পারেন সিবিআই আধিকারিকরা। সেইসঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশে যে সিবিআই এই মামলার তদন্ত করছে, তা স্থানীয় আদালতে জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের (Murder) মামলায়, তৃণমূল নেতার ছেলেকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

পুলিশি তদন্তে খামতির কথা তুলে ধরেই হাঁসখালিতেও কেন্দ্রীয় গোয়েন্দাদের সংযুক্ত করেছে আদালত। এর পাশাপাশি মৃতার পরিবার এবং স্থানীয়দের আস্থা ফেরাতেই সিবিআই-কে দিয়ে তদন্ত করানো উচিত বলে জানিয়েছে আদালত। হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের মামলায়, তৃণমূল নেতার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। মৃতার পরিবারকে হুমকির অভিযোগ, ডেথ সার্টিফিকেট (Certificate) ছাড়া শেষকৃত্য ঘিরে, প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনের ভূমিকাও। এই প্রেক্ষাপটে হাঁসখালিকাণ্ডে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দু’টো জনস্বার্থ মামলা হয়েছিল। তার শুনানিতে মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। 

বিস্ফোরক অভিযোগ:
কীভাবে ডেথ সার্টফিকেট (Death Certificate) ছাড়াই হাঁসখালিকাণ্ডে মৃতার শেষকৃত্য করা হয়েছিল? সেই প্রশ্নের উত্তরই খোঁজা চলছে। এর মধ্যেই বুধবার হাঁসখালিকাণ্ডে বিস্ফোরক অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, ‘অভিযুক্তরাই মৃতদেহ তুলে শ্মশানে নিয়ে চলে গিয়েছিল’। অভিযোগের সুরে বলেন, "মেয়ে মারা যাওয়ার পর আধ ঘণ্টা টাইম দেয়নি, নিয়ে গেছে। বাড়িতেই ছিলাম। সব মেশিন নিয়ে হুমকি দিয়ে যাচ্ছে। বুকে ঠেকিয়ে দিচ্ছে, গুলি করে মেরে দেব তোকে। চিনি একজনকে। তিনি ব্রজ গয়ালি।" হাসপাতালে বা ডাক্তারের কাছে গেলেও পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। নির্যাতিতার বাবা বলেন, "হুমকি দিয়ে যায় যে, যদি কোনও ডাক্তারের কাছে যাস, কী হাসপাতালে যাস, তোকে জ্বালিয়ে-পুড়িয়ে মেরে দেব।" নাবালিকার মৃত্যুর ৫ দিন পর পুলিশকে কেন খবর দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। 

আরও পড়ুন: আগুনের গ্রাসে কারখানা, প্রাণ হারালেন ৬ জন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বারুইপুরে পুলিশের ভূমিকা দেখেছেন, আরও দেখবেন, দূষিত করে গিয়েছেন আগের মুখ্য়মন্ত্রী: শুভেন্দু অধিকারী
বারুইপুরে পুলিশের ভূমিকা দেখেছেন, আরও দেখবেন, দূষিত করে গিয়েছেন আগের মুখ্য়মন্ত্রী: শুভেন্দু অধিকারী
Ayushman Bharat: যাঁরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, তাঁদের জন্য বিকল্প প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, তাঁদের জন্য বিকল্প প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Weather Update : কয়েক ঘণ্টাতেই তুমুল বৃষ্টি ! টানা ৭ দিনের সতর্কতা! ভাসতে চলেছে কলকাতা ও এই জেলাগুলি
কয়েক ঘণ্টাতেই তুমুল বৃষ্টি ! টানা ৭ দিনের সতর্কতা! ভাসতে চলেছে কলকাতা ও এই জেলাগুলি
BJP News: সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…
সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget