এক্সপ্লোর

Hanuman at Nabanna: নবান্নের তেরো তলায় 'পবননন্দন'! বিস্কুটে আপ্যায়ন কর্মীদের

Viral News: একতলা দিয়ে ঢুকে সোজা ১৩ তলায় উঠে যায় হনুমান

সুমন ঘড়াই, কলকাতা: নবান্নের (Nabanna) তেরো তলায় হনুমান (Hanuman)। একতলা দিয়ে ঢুকে সোজা উপরে উঠে যায় পবননন্দন। কাজের দিন হওয়ায় হনুমানকে ঘিরে জমে যায় ভিড়। অনেকে তুলতে থাকেন ছবি, কেউ খাওয়ান বিস্কুট।

বৃহস্পতিবার- কাজের দিন। অফিসে এসে গিয়েছেন অফিসার-কর্মীরা। নবান্নে ব্যস্ততাও তুঙ্গে। তারই মাঝে ছন্দপতন। ঘড়িতে তখন সকাল সাড়ে এগারোটা। নবান্নে হঠাৎই দেখা মিলল তাঁর। তাও একেবারে সাত তলায়। সেখানে তিনি কীভাবে এলেন তা বোঝা যায়নি। নবান্নের সাত তলায় সেই হনুমানকে দেখেই বাইরে বেরিয়ে আসে লোকজন। ভিড় দেখেই রেলিং বেয়ে ১৩ তলায় উঠে যায়। হন্তদন্ত হয়ে পড়েন নবান্নে উপস্থিত সকলেই। ডাক পড়ে নিরাপত্তারক্ষীদের,ডাকা হয় বনকর্মীদেরও। ততক্ষণে সেই হনুমানকে দেখে ভিড় জমে গিয়েছে। কেউ কেউ মোবাইল ক্যামেরা বের করে ছবি তুলছিলেন। কেউ আবার দিচ্ছিলেন বিস্কুট। তা দেখেও অবশ্য সেখানে বেশিক্ষণ অপেক্ষা করেনি হনুমান। নেমে আসে ৪ তলায়, তারপর সেখান থেকে ৩ তলায়। গোটা সময়টা নবান্নের নিরাপত্তারক্ষীদের কার্যত নাস্তানাবুদ করে বেরিয়েছে ওই হনুমান। কখনও রেলিংয়ের উপর চড়ে বসেছে। কখনও এদিক-ওদিক লাফ দিয়েছে।                                       

কেন্দ্রীয় বকেয়া নিয়ে বঞ্চনার অভিযোগে, এ দিনই রাজভবন অভিযানের কর্মসূচি নিয়েছে তৃণমূল আর সেদিনই 'লঙ্কাকাণ্ড' রাজ্য প্রশাসনের শীর্ষ দফতর নবান্নে। ১৩ তলায় পৌঁছে গেল হনুমান। নবান্নের ১৪ তলাতেই মুখ্যমন্ত্রীর ঘর। তবে পায়ে চোটের চিকিৎসা চলার কারণে এই মুহূর্তে নবান্নে আসছেন না তিনি। তার ঠিক নীচেই পৌঁছে গিয়েছিল হনুমান। ফলে নিরাপত্তা বিঘ্ন হওয়ার মতো বিষয়টিও রয়েছে।                                 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ নবান্নের ৭ তলায় হনুমানটিকে দেখতে পান কর্মীরা। এরপর, রেলিং বেয়ে ১৩ তলায় উঠে যায়। তাঁকে ক্যামেরাবন্দি করতে করিডরে ভিড় জমান সরকারি কর্মচারীরা। হনুমানের দাপটে কার্যত নাস্তানাবুদ হতে হয় রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ভবনের কর্মীদের। পরে অবশ্য রেলিং বেয়ে ৪ তলা হয়ে গ্রাউন্ড ফ্লোর দিয়ে বেরিয়ে যায় হনুমানটি। 

আরও পড়ুন: সুতিতে শ্যুট আউটের ঘটনায় ধৃত নিহতের স্ত্রী, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই কি খুন?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget