এক্সপ্লোর

Murshidabad News:সুতিতে শ্যুট আউটের ঘটনায় ধৃত নিহতের স্ত্রী, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই কি খুন?

Wife Arrested:সুতিতে শ্যুট আউটের ঘটনায় গ্রেফতার করা হল নিহতের স্ত্রীকে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছিল। নিহতের নাম প্রবীর দাস। পুলিশের দাবি, সুতির হাপানিয়া এলাকায় পোলট্রি ফর্মে গুলি করে খুন করা হয় প্রবীরকে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সুতিতে শ্যুট আউটের (Suti Shootout) ঘটনায় গ্রেফতার করা হল নিহতের স্ত্রীকে (Wife Arrested In Husband Murder)। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছিল। নিহতের নাম প্রবীর দাস। পুলিশের দাবি, সুতির হাপানিয়া এলাকায় পোলট্রি ফর্মে গুলি করে খুন করা হয় প্রবীরকে। সেই ঘটনায় বৃহস্পতিবার প্রবীরের স্ত্রী, রাখি দাসকে গ্রেফতার করল পুলিশ।

কী জানা গেল?
গত কাল, বুধবারই প্রবীর দাসের হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়। তার পর, আজ সকাল থেকে রাখিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সন্ধের দিকে গ্রেফতারি। পুলিশ সূত্রে খবর, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই শ্যুট আউটের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ধৃতকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, গত মঙ্গলবার রাতে পেশায় ব্যবসায়ী প্রবীর দাসকে গুলি করে দুষ্কৃতীরা। জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তার আগেই যা ঘটার ঘটে গিয়েছে। হাসপাতালের চিকিৎসকরা ওই ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে তখন থেকেই পুলিশের অনুমান ছিল, বিবাহ-বহির্ভূত সম্পর্কের টানাপড়েনেই এই শ্যুটআউট চলেছে। তদন্তে নেমে একটি আগ্নেয়াস্ত্র ও একটি মোটরবাইক উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতার হলেন নিহতের স্ত্রী। গত এপ্রিলে, অন্য একটি ঘটনায়, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। সে বার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের মানিকপুরে ঘটনাটি ঘটে।

স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ...
গত এপ্রিলের ওই ঘটনায় মৃত্যু হয় বছর ৫৫-র মীনা দেবনাথ নামে এক মহিলার। পুলিশ সূত্রে জানা যায়, ৩৫ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন তিনি। অভিযোগ, সম্প্রতি সাতান্ন বছরের স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় অশান্তি চলছিল। ঘটনার আগে দম্পতির মধ্যে তুমুল ঝগড়া শুনেছিলেন প্রতিবেশীরা। এরপরই উধাও হয়ে যান স্ত্রী। তার দিনদুয়েক পর, রাতের দিকে নিহতের বাড়ির কাছেই বাগানের ভিতর থেকে মীনার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্ত্রীকে খুনের অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ। একই সময়ে, বাঁকুড়া শ্যামদাসপুর গ্রামে স্বামীকে খুন করার অভিযোগ ওঠে স্ত্রীর বিরুদ্ধে। মারা যান সিন্টু আদক নামে বছর ৫১-র ওই ব্য়ক্তি। মত্ত অবস্থায় স্বামী অত্যাচার করতেন বলে বছর ছয়েক আগে শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। বিড়ি বেঁধে সংসার চালিয়ে, তিন মেয়েকে বড় করে বিয়েও দেন। অভিযোগ, এরপরও বন্ধ হয়নি স্বামীর অত্যাচার। ঘটনার দিন বাপের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করায়, স্বামীকে বাঁশের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করেন স্ত্রী। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন স্বামী। অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:ময়নাগুড়িতে তিস্তার চর থেকে উদ্ধার ৮ দেহ, আটকে আরও কয়েকটি

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget