এক্সপ্লোর

Haridevpur Murder : 'খুনের ব্লু-প্রিন্ট বান্ধবীর মায়ের, দেহ লোপাটের ছক বাবার'

Haridevpur Murder : ত্রিকোণ সম্পর্কের জেরেই খুন অয়ন মণ্ডল, পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। খুনের পর অয়নের দেহ লোপাটের পরিকল্পনা করে বান্ধবীর বাবা।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : হরিদেবপুরে অয়ন মণ্ডল খুনে চাঞ্চল্যকর তথ্য এল সামনে । খুনের ব্লু-প্রিন্ট ছিল নাকি অয়ন মণ্ডলের বান্ধবীর মায়ের। আর তারপর কীভাবে দেহ লোপাট করা হবে, সেই ছক কষে বান্ধবীর বাবা। এমনটাই দাবি পুলিশ সূত্রে । 

'মা-মেয়ে, দু’জনের সঙ্গেই সম্পর্ক'
আগেই অয়নের বাবা দাবি করেছিলেন, মা-মেয়ে, দু’জনের সঙ্গেই সম্পর্ক ছিল হরিদেবপুরের অয়নের। এবার সেই দাবি পুলিশেরও । ত্রিকোণ সম্পর্কের জেরেই খুন অয়ন মণ্ডল, পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘দশমীর দিন অয়নকে বাড়িতে ডেকে ইট, বাঁশ-রড দিয়ে মারধরের জেরে মৃত্যু হয়। '

দেহ লোপাটের পরিকল্পনা
খুনের পর অয়নের দেহ লোপাটের পরিকল্পনা করে বান্ধবীর বাবা। পুলিশের দাবি, ‘দুই বন্ধুকে ডেকে পাশের নির্মীয়মাণ বহুতল থেকে ত্রিপল দিয়ে মোড়া হয় দেহ। তারপর মিনিডোরে করে হরিদেবপুর থেকে মগরাহাটে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। মৃতদেহ লোপাটের আগে অয়নের মোবাইল সুইচড অফ করে ফেলা হয় জলাশয়ে। বিষ্ণুপুরের নেপালগঞ্জে জলাশয়ে ফেলা হয় অয়নের মোবাইল ফোন। ওড়িশায় আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দেয় নিহতের বান্ধবীর ভাইয়ের এক বন্ধু ! 

'ত্রিপলে মুড়িয়ে মৃতদেহ নিয়ে যাওয়া হয় মগরাহাটে'
হরিদেবপুরে ২১ বছরের অয়ন মণ্ডলকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তার বান্ধবী ও তাঁর মা-বাবা-নাবালক ভাই-সহ ৭। ধৃতদের মধ্যে রয়েছে বান্ধবীর ভাইয়ের দুই বন্ধু ও এক গাড়িচালক। পুলিশ সূত্রে খবর, পণ্যবাহী গাড়ি ভাড়া করে তরুণের দেহ লোপাটের চেষ্টা করে বান্ধবীর পরিবার। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মিনিডোর। বান্ধবীর বাড়িতে মারধরের জেরে অয়নের মৃত্যু হলে, বান্ধবীর ভাই তার দুই বন্ধুর সাহায্যে মিনিডোর ভাড়া করে আনে। এরপর ওই গাড়িতে করে ত্রিপলে মুড়িয়ে মৃতদেহ নিয়ে যাওয়া হয় মগরাহাটে। 

অন্যদিকে, শুক্রবার রাতে হরিদেবপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয় অয়নের মৃতদেহ। পুলিশের আশ্বাসে দেহ নিয়ে বিক্ষোভের সিদ্ধান্ত থেকে সরে আসেন মৃতের আত্মীয়রা। মাঝরাতে কেওড়াতলা শ্মশানে অয়নের শেষকৃত্য সম্পন্ন হয়। 

দোষীদের শাস্তির দাবিতে দেহ নিয়ে বিক্ষোভের সিদ্ধান্ত থেকে সরে আসে অয়নের পরিবার । শেষ পর্যন্ত পুলিশি তদন্তেই আস্থা রাখে হরিদেবপুরের নিহত যুবকের পরিবার। মৃতের বান্ধবী, তার মা ও ভাইকে গ্রেফতারের পর তার বাবাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ময়নাতদন্তের পর রাতে হরিদেবপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয় নিহত অয়নের মৃতদেহ। পুলিশের আশ্বাসে অবশেষে বিক্ষোভের সিদ্ধান্ত থেকে সরে আসেন আত্মীয়রা। 

                                                      

সেরা শিরোনাম

Durga Puja: মহালয়ার আগে উদ্বোধন নয়, অষ্টমীতে বন্ধ মদের দোকান, পুজো থেকে বিসর্জন... বাজনো যাবে না ডিজে - দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা
মহালয়ার আগে উদ্বোধন নয়, অষ্টমীতে বন্ধ মদের দোকান, পুজো থেকে বিসর্জন... বাজনো যাবে না ডিজে - দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা
CM Suvendu Adhikari: সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার ১১ টি হাত ! ‘ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন’ নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার ১১ টি হাত ! ‘ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন’ নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
Dengue News: ডেঙ্গি মোকাবিলায় এবার নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্যভবনের, কী কী তথ্য জানাতে হবে ?
ডেঙ্গি মোকাবিলায় এবার নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্যভবনের, কী কী তথ্য জানাতে হবে ?

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget