এক্সপ্লোর

Haringhata Saraswati Puja : গেট বন্ধ করে স্কুলে সরস্বতী পুজো, পাহারায় পুলিশ, নামল RAF ! হরিণঘাটায় নজিরবিহীন ছবি

Nadia News : কেন এমন পরিস্থিতি ? স্কুলে সরস্বতীপুজোয় কেন বসাতে হল পুলিশ, RAF ? 

সুজিত মণ্ডল, উজ্জ্বল মুখোপাধ্যায়, নদিয়া : নজিরবিহীন দৃশ্য। এবার কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজে পুলিশ প্রহরায় হল সরস্বতী পুজো, তাও হাইকোর্টের নির্দেশে। আর সোমবার , হরিণঘাটার দাসপোলডাঙা প্রাথমিক স্কুলে বাণীবন্দনাতেও হাজির রইল পুলিশ। নামানো হল র‍্যাফও। নিরাপত্তার ঘেরাটোপে কচিকাঁচাদের বাগদেবীর আরাধনায় স্কুলে যেতে হল । কিন্তু কেন এমন পরিস্থিতি ? স্কুলে সরস্বতীপুজোয় কেন বসাতে হল পুলিশ, RAF ? 

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। এই স্কুলে আগে কখনও সরস্বতী পুজো হয়নি। এ বছরই প্রথম বিদ্যালয়ে বাগদেবীর আরাধনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অভিযোগ, হরিণঘাটা দাসপোলডাঙা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো হবে এই খবর পেয়েই নাকি স্কুলে প্রধান শিক্ষকের উপর চড়াও হন স্থানীয় তৃণমূল নেতা। হরিণঘাটার দাসপোলডাঙা প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো করা যাবে না বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে  বদলির হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি করেন, ভারপ্রাপ্ত প্রধান  শিক্ষককে যিনি হুমকি দেন, তিনি তৃণমূলের বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডল। যদিও এর আগে অভিযুক্তর দলীয়-যোগ অস্বীকার করে তৃণমূলের জেলা নেতৃত্ব। এরপরই সতর্ক হয় জেলা প্রশাসন। 

তাই সোমবার বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর জন্য বসাতে হয় পুলিশি প্রহরা। সোমবার যখন  স্কুলে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা চলছে, তখন বাইরে লাঠিধারী পুলিশকে পাহারা দিতে হয় । অশান্তি রুখতে নামাতে  হয় র‍্যাফ। নিরাপত্তার খাতিরে হরিণঘাটার স্কুলের গেট বন্ধ করে হয় বাণীবন্দনা। বাইরেই দাঁড়াতে হয় পড়ুয়াদের অভিভাবকদের। বাইরে থেকেই তাঁরা উলুধ্বনি দেন। পুজো শেষ হয় নির্বিঘ্নেই। সোমবার সেখানে যান হরিণঘাটার BDO মহর্ষিতা বিশ্বাস। তিনি অবশ্য জানান, কোনও সমস্যা নেই। নির্বিঘ্নেই পুজো হয়েছে আর পাঁচটা স্কুলে যেমন পুজো হয় তেমনভাবেই। কিন্তু কোনও সমস্যা না থাকলে, হঠাৎ RAF মোতায়েন করতে হল কেন, প্রশ্নটা থেকেই যাচ্ছে।   

অন্যদিকে কলকাতায় আদালতের নির্দেশে, রবিবার সকাল থেকে পুলিশি প্রহরা ছিল যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে।  এরপর শিক্ষামন্ত্রী সেখানে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। এদিন ব্রাত্য বসুর সঙ্গেই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে যান পরিচালন সমিতির সভাপতি ও কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ মালা রায়। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানান তিনি। সোমবারও যোগেশচন্দ্র চৌধুরী কলেজে রয়েছে পুলিশি প্রহরা।  

আরও পড়ুন :

গিয়ান ব্যারে সিনড্রোম নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের, হাসপাতালগুলিকে দেওয়া হল এই নির্দেশ

 

 

 

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget