এক্সপ্লোর

High Court: শিক্ষকরা ক্লাস না করিয়ে মিছিলে অংশ নেবেন ! বিস্ময়প্রকাশ বিচারপতির

HC On Teachers Protest: শিক্ষকরা ক্লাস না করিয়ে মিছিলে অংশ নেবেন, বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের একটি মিছিলের অনুমতি সংক্রান্ত মামলায়, এভাবেই বিস্ময়প্রকাশ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

সৌভিক মজুমদার, কলকাতা: আগামী সপ্তাহে মিছিলের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। শিক্ষকরা ক্লাস না করিয়ে মিছিলে অংশ নেবেন ! বিস্ময়প্রকাশ করে বললেন বিচারপতি (Justice)। পুজোর আগে মানুষের অসুবিধার কথা ভেবে মিছিলের অনুমতি দিতে রাজি নয় রাজ্য সরকার (West Bengal Govt)। 

হাইকোর্টের দ্বারস্থ হয় শিক্ষকদের সংগঠন

শিক্ষকরা ক্লাস না করিয়ে মিছিলে অংশ নেবেন, বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের একটি মিছিলের অনুমতি সংক্রান্ত মামলায়, বৃহস্পতিবার এভাবেই বিস্ময়প্রকাশ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। একাধিক দাবিদাওয়া নিয়ে ১৩ অক্টোবর মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় শিক্ষকদের এই সংগঠন। আচার্য সদন থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। এই রুটে তাঁদের মিছিলের অনুমতি দেয়নি প্রশাসন। 

রাজ্য সরকারের 'এই যুক্তির' সঙ্গে একমত হননি বিচারপতি

এদিন, বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ৩ হাজার শিক্ষক দিনের ব্যস্ত সময়ে শহরে মিছিল করলে অনুমতি দেওয়া সম্ভব নয়। রাজ্য এবং অ্যাসোসিয়েশন নিজেদের মধ্যে আলোচনা করে বিকল্প রুটের সন্ধান দিলে  বিবেচনা করে দেখতে পারে আদালত। কিন্তু, আদালতে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, পুজোর আগে মিছিল করলে সাধারণ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হবে। যদিও রাজ্য সরকারের এই যুক্তির সঙ্গে একমত হননি বিচারপতি। মহালয়ার আগে মিছিল হতেই পারে বলে মন্তব্য করেন বিচারপতি জয় সেনগুপ্ত। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। 

আরও পড়ুন, দেশের একাধিক শহরে ১০০-র নিচে পেট্রোল, কী দর কলকাতায় ? 

গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের ইস্যুতেও জলঘোলা হয়েছিল

প্রসঙ্গত, সম্প্রতি গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের ইস্যুতেও জলঘোলা হয়েছিল। 'থিয়েটার রোড এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল। এবং সেই মতোই হয়েছিল। কিন্তু মিছিলের রুট নিয়ে আপত্তি জানিয়েছিল রাজ্য। এরপরেই আদালত প্রশ্ন তুলেছিল  'রাজ্য সরকার যে স্কুলগুলি কথা উল্লেখ করেছে সেগুলি কোনওটিই ক্যামাক স্ট্রিটের ওপরে নয়', কোনও বিক্ষোভ সমাবেশ নয়, মিছিল করে চলে যাবে, আপত্তি কোথায় ?' । ট্রাফিক জ্যাম হবে, সওয়াল করে রাজ্য। যদিও শেষ অবধি কোনও যুক্তিই ধোপে টেকেনি। হাইকোর্টে (Calcutta High Court) রাজ্যের আবেদন খারিজের পর শেষঅবধি গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল সংগঠিত হয়। শান্তিপূর্ণ মিছিলের দায়িত্ব আয়োজক এবং পুলিশ দুপক্ষেরই,  জানিয়েছে আদালত (Court)।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget